Kalki 2898 AD: শ্যুটিংয়ের মাঝে রেস্টরুম ব্যবহারের জন্য অনুমতি নিতে হত অমিতাভ বচ্চনকেও

বলিউডের ব্লক ব্লাস্টার হিট সিনেমায় পরিণত হয়েছে কল্কি। বহু তারকা সমাগম তার সঙ্গে স্পেশাল এফেক্টের কামালে হলিউডকে টক্কর দিচ্ছে ছবিটি। প্রভাসের থেকেও ছবিতে ছাপিয়ে গিয়েছেন অমিতাভ বচ্চন। অনেকেই ছবিটিকে অমিতাভ বচ্চনের ছবি বলে দাবি করেছেন।

অশ্বথামার ভূমিকায় অভিনয় করেছেন অমিতাভ বচ্চন। ইতিমধ্যেই বক্স অফিসে ৯০০ কোটি টাকা কালেক্ট করে ফেলেছে ছবিটি। অমিতাভ বচ্চনকে এই ছবিতে দেখে অনেকেই তাঁর শাহেনশা ছবির কথা বলতে শুরু করে দিয়েছেন। ৫৫ বছর ধরে বলিউডে কাজ করছেন তিনি। কিন্তু এখনও প্রতিটি কাজ নিয়ে সমান ভাবে আগ্রহী তিনি। এবং সমান ভাবে আগ্রহ দেখিয়ে থাকেন বলে জানিয়েছেন পরিচালক।

Amitabh bachchan

কল্কি মুক্তি পাওয়ার পর অমিতাভ বচ্চন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখেছিলেন কল্কি আমার কাছে কেবল একটি ছবি নয় এটা একটি শিক্ষনীয় বিষয় ছিল। অনেক কিছু এখান থেকে শিখতে পেরেছি। পরিচালক নাগা অশ্বিন একটি সাক্ষাৎকারে বলেছেন দ্বাপর যুগের মানুষ হিসেবে অমিতাভ বচ্চনকে দেখানো হয়েছে। সেকারণে তাঁকে ৮ ফুট উচ্চতার দেখানো হয়েছে ছবিতে। কীভাবে কোন প্রযুক্তি ব্যবহার করে পর্দায় সেটা করা হল তা জানার জন্য অত্যন্ত আগ্রহী হয়ে উঠেছিলেন অমিতাভ বচ্চন।

সেটে শ্যুটি শুরু হতে দেরি হলেও অত্যন্ত ধৈর্যের সঙ্গে অপেক্ষা করতেন তিনি। প্রথম দিন শ্যুটিং শুরু হতে দেরি হওয়ায় পরিচালক নাগা অশ্বিন জানিয়েছিলেন অমিতাভ বচ্চনের কাছে অস্বস্তিতে পড়ে গিয়েছিলেন। কিন্তু অভিনেতাকে কোনও অজুহাত দেওয়ার আগেই তিনি এসে রেস্টরুমে যাওয়ার অনুমতি নেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+