Kalki 2898 AD: কল্কি ক্রেজ কাটার আগেই সিক্যুয়েল নিয়ে কী জানালেন পরিচালক নাগা অশ্বিন?
বছরের প্রথম মেগাহিট সিনেমা কল্কি এডি। বলিউড থেকে দক্ষিণ ভারতের একঝাঁক তারকা রয়েছেন এই ছবিতে। এক সপ্তাহের মধ্যেই বক্স অফিস কালেকশন ৭০০ কোটিতে পৌঁছে গিয়েছে। কল্কি জ্বরে কাবু দর্শকরা। হলিউডকে টক্কর দিতে পারার মতো ছবি তৈরি করেছেন নাগা অশ্বিন।
এই প্রথম পরিচালকের প্রতিক্রিয়া পাওয়া গেল। পরিচালক নাগা অশ্বিন ইতিমধ্যেই ছবিটির সিক্যুয়েল তৈরির হিনট দিয়ে রেখেছেন। ছবির শেষেও টু বি কন্টিনিউড বলে লেখা রয়েছে্। কল্কি কে অমিতাভ বচ্চনের ছবি বলেই দাবি করছেন অধিকাংশ দর্শক।

কারণ ৮০ বছর বয়সেও ছবিতে যেভাবে অ্যাকশন করেছেন অমিতাভ তা অতুলনীয়। অশ্বথামার চরিত্রে দেখা গিয়েছে অমিতাভ বচ্চনকে। লুক থেকে অ্যাকশন সবেতেই অসাধারণ তিনি। অন্যদিকে প্রভাস এই ছবিতে ভৈরব চরিত্রে অভিনয় করেছেন। ভৈরবকে মহাভারতের কর্ণ বলে দাবি করেছেন অনেকেই। এই ছবিতে মহাভারতের যুদ্ধের কিছু অংশ দেখানো হয়েছে।
কল্কি পুরাণের কাহিনী অবলম্বেনে তৈরি হয়েছে ছবিটি। বিষ্ণুর কল্কি অবতার নিয়েই কাহিনী আবর্তিত হয়েছে। দীপিকা পাড়ুকোনকে এখানে গর্ভবতী মায়ের ভূমিকায় দেখা গিয়েছে। যার গর্ভে জন্ম নেবে বিষ্ণুর কল্কি অবতার। অন্যদিকে দক্ষিণের আরেক তারকা কমল হাসানকে কল্কি চক্রের ভূমিকায় দেখানো হয়েছে। খুব কম দেখা গিয়েছে তাঁকে ছবিতে। কিন্তু তাঁর মেক আপ মুগ্ধ করেছে দর্শকদের।
এদিকে পরিচালক নাগা অশ্বিন প্রথম কল্কি প্রসঙ্গে সকথা বলতে গিয়ে এর সিক্যুয়েল নিয়ে ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন সিক্যুয়েলে কমল হাসানের বড় ভূমিকা থাকবে। সেই সঙ্গে পরিচালক নাগা অশ্বিন নাকি জানিয়েছেন কল্কি সিক্যুয়েলের ২০ শতাংশ নাকি শ্যুট করাও হয়ে গিয়েছে। এবং সিক্যুয়েলে কমল হাসানই প্রধান ভূমিকায় থাকবে বলে জানিয়েছেন তিনি।
তবে সিক্যয়েল বড় পর্দায় আসতে আরও ২ থেকে ৩ বছর সময় লাগবে বলে জানিয়েছেন পরিচালক। যেহেতু বড় স্টারকাস্ট নিয়ে তৈরি হচ্ছে ছবিটি সেকারণে ২০ শতাংশ ছবির শ্যুটিং তিনি করে রেখেছেন। তবে কল্কি অবতারে কাকে দেখা যাবে সেটা এখনও স্পষ্ট করে জানানি তিনি। পুরোটাই ধোঁয়াশায় রাখা হয়েছে। এদিকে প্রতিদিনই বক্স অফিসে নতুন নতুন রেকর্ড গড়ে চলেছে কল্কি। তিনটি ভাষাতেই শো প্রায় হাউস ফুল যাচ্ছে। অ্যাডভান্স বুকিংয়েও রেকর্ড গড়েছে কল্কি।












Click it and Unblock the Notifications