Kalki 2898 AD: প্রথম সপ্তাহেই জ্যাকপট, শাহরুখের জওয়ানকে পিছনে ফেলে বক্স অফিসে ৫০০ কোটি কালেকশন কল্কির

প্রথম দিন থেকেই বক্স অফিসে রেকর্ড গড়ে চলেছে কল্কি। অমিতাভ বচ্চন, প্রভাস, দীপিকা পাড়ুকোন, কমল হাসানের ছবিতে মজে দর্শকমহল। কল্কি পুরাণ অবলম্বনে যে ছবিটি তৈরি করেছেন পরিচালক নাগা আশ্বিন তাতে সম্মোহিত সিনে প্রেমীরা।

টি২০ ক্রিকেট ওয়ার্ল্ড কাপের মাঝেও হই হই করে সিনেমা হলে ছবিটি দেখতে গিয়েছেন দর্শকরা। প্রথম দিনেই বক্স অফিসে ১০০ কোটি টাকা কালেক্ট করে ফেলে কল্কি। আর তিন দিনে ৫০০ কোটি টাকা পার করে ফেলেছে। এক কথায় বক্স অফিসে রেকর্ড কালেকশন করেছে কল্কি।

Kalki 2898 AD Prabhas-Deepika

শাহরুখ খানের জওয়ানের রেকর্ড ভেঙে ফেলেছে কল্কি। শুধু মাত্র রবিবারই ভারতে ৮৫ কোটি টাকা কালেক্ট করেছে ছবিটি। তেলুগু, তামিল, হিন্দি, মালায়লম ভাষায় মুক্তি পেয়েছে ছবিটি। সবচেয়ে বেশি কালেকশন হয়েছে তেলুগু ভাষায়। রেকর্ড অ্যাডভান্স বুকিং হয়েছিল।

অ্যাডভান্স বুকিংয়ে ৫০ কোটি টাকা কালেক্ট করে ফেলেছিল ছবিটি। টিকিটের দাম উঠেছিল ২৩০০ টাকা পর্যন্ত। তিন দিনে তেলুগু ভাষায় ছবিটি বক্স অফিসে ১৬২.১ কোটি টাকা কালেক্ট করেছে। তামিল ভাষায় কালেক্ট করেছে ১৮.৩ কোটি টাকা। হিন্দিতে ১১০.৫ কোটি টাকা আর মালায়লম ভাষায় ১.৮ কোটি টাকা কালেক্ট করেছে ছবিটি।

শুধু ভারতেই নয় বিশ্বের অন্যান্য দেশেও রেকর্ড কালেকশন করে ফেলেছে কল্কি। ওপেনিং ডে-তেই রাজা মৈলির RRR এবং সালারকে ছাপিয়ে গিয়েছিল কল্কি। নাগা অশ্বিনের ছবি হলিউডের যেকোনও ছবিকে টক্কর দিতে পারে বলে মনে করছেন সিনে প্রেমীরা।

কল্কি পুরাণ অনুযায়ী কাহিনী তৈরি করা হয়েছে। ছবিতে অশ্বথামার চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন। ৮১ বছর বয়সেও তিনি যা অ্যাকশন করেছেন সেটা ছাপিযে গিয়েছে প্রভাসকেও। অনেকেই মনে করছেন ছবির আসল হিরো অমিতাভ বচ্চনই। অন্যদিকে প্রভাসের চরিত্রের নাম এই ছবিতে ভৈরব। তাঁকে বিষ্ণুর কল্কি অবতার হত্যার জন্য পাঠানো হয়েছিল।

দীপিকা পাড়ুকোনের চরিত্রের নাম এখানে সুমতি। প্রথম থেকেই ছবিতে গর্ভবতী হিসেবে দেখানো হয়েছে দীপিকাকে। তাঁর গর্ভে কল্কি অবতারের জন্ম হওয়ার কথা। আর তাই নিয়ে যাবতীয় লড়াই চলেছে ছবিটিতে। কমল হাসানের লুকও মুগ্ধ করেছে দর্শকদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+