মমতার বাড়ির কালীপুজোয় দেব-সোহম, ভিডিও-য় ধরা পড়ল কিছু বিরল দৃশ্য
কালীপুজোর রাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে ধুমধাম সহকারে আয়োজিত হয় মাতৃ আরাধনা।
কালীপুজোর রাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে ধুমধাম সহকারে আয়োজিত হয় মাতৃ আরাধনা। এদিন বাড়ির কালীপুজোয় মমতাকেই দেখা গেল সমস্ত দিক একা হাতে তদারকি করতে। 'দিদি'র বাড়ির পুজোয় এদিন যেন ছিল তারার মেলা!
দেব-সোহম
রাত তখন বেশ গভীর। কালীপুজোর আসর তখন জমজমাট। হোম-এ ব্য়স্ত তৃণমূল সাংসদ তথা মমতা বন্দ্যোরপাধ্যায়ের ভাইপো অভিষেক। আর হোম ঘিরে অতিথি অভ্যাগতদের মেলা। সেখানেই দেখা গেল সাংসদ দেবকেও। কালীপুজোর দিন হোম চলাকালীন অভিনেতা সোহমকে সঙ্গে নিয়ে তিনিও হাজির ছিলেন মমতা বন্দ্য়োপাধ্যায়ের বাড়ির পুজোয়।
চলল গানের আসর
বাড়ির পুজোয় গানের আসরে মেতে উঠলেন মমতা। বাংলার অগ্নিকন্যার এই ঘরোয়া রূপ সোশ্যাল মিডিয়ায় আসতেই মিনিটের মাথায় তা কয়েক হাজার ভিউ পায়।
পুজোয় ব্যস্ত মমতা
সন্ধ্যে থেকে পুজোয় ব্যস্ত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মায়ের আরাধনায় কোনও চ্যুতি হতে দেননি বাংলার মুখ্যমন্ত্রী।তবে বাড়ির পুজোয় তিনি এদিন যেন এক্কেবারে 'ঘরের মেয়ে'!
অতিথিদের আপ্যায়ন
এদিন অতিথি আপ্যায়নে দেখা গেল মমতা ও অভিষেককে। তাঁদের সঙ্গে ছিলেন মন্ত্রী ববি হাকিমও।












Click it and Unblock the Notifications