ফের পর্দায় 'কলঙ্কিনী কঙ্কাবতী',শুরু হল নয়া ধারাবাহিক
মহানায়ক উত্তম কুমারের সঙ্গে সুপ্রিয়া দেবী অভিনীত যে সমস্ত হিট ছবি রয়েছে, তার মধ্যে অন্যতম সেরা 'কলঙ্কিনী কঙ্কাবতী'।
মহানায়ক উত্তম কুমারের সঙ্গে সুপ্রিয়া দেবী অভিনীত যে সমস্ত হিট ছবি রয়েছে, তার মধ্যে অন্যতম সেরা 'কলঙ্কিনী কঙ্কাবতী'। তারকাখচিত এই ছবি উত্তম সুপ্রিয়া ছাড়াও ছিলেন মিঠুন চক্রবর্তী, শমিত ভঞ্জ, শর্মিলা ঠাকুর। সাহিত্যিক নীহাররঞ্জন গুপ্তর এই লেখা কাহিনি আশির দশকে সাদাকালোর মোড়কে মুক্তি পেয়েছিল। এবার সেই কাহিনি ধরা দেবে টিভি সিরিয়ালে।

ছবিতে শশীশেখরের ভূমিকায় অভিনয় করেছিলেন উত্তম কুমার, আর তাঁর স্ত্রী সুরেশ্বরীর ভূমিকায় ছিলেন সুপ্রিয়া দেবী। নয়া সিরিয়ালে শশীশেখরের ভূমিকায় দেখা যাবে অভিষেক চট্টোপাধ্যায়কে , আর শশীশেখরের স্ত্রীর ভূমিকায় থাকছেন অভিনেত্রী চুমকী চৌধুরি। আকাশ আট-এ 'এক মাসের সাহিত্য' সিরিজে শুরু হয়েছে এই 'কলঙ্কিনি কঙ্কাবতী' ।
কৃষ্ণসায়রের জমিদার শশীশেখর অমরকুঠিতে বন্দি রাখেন সুন্দরী চন্দ্রাকে। আর সেই সুন্দরীর প্রেমে পড়ে শশী শেখরের একমাত্র পুত্র শশাঙ্ক। শশাঙ্কের বিয়ে হয়ে গেলেও, চন্দ্রাকে সে ভুলতে পারে না। ঘটনাক্রমে জানা যায়, শশীশেখর চন্দ্রার মা অপর্ণার প্রেমে পাগল ছিলেন। তাঁকে দেখভালের দায়িত্ব শশীশেখর রঘুবীর নামে অক কর্মচারীকে দেন। যে কর্মচারীর সঙ্গে সম্পর্কে লিপ্ত হয় অপর্ণা। আর শশীশেখরের রাজরোষে মারা যেতে হয় রঘুবীরকে। এদিকে, অপর্ণার গর্ভে তখন চন্দ্রা। তারপর কীভাবে চন্দ্রাকে শশীশেখর পায় বা চন্দ্রার সঙ্গে শশাঙ্কের কী সম্পর্ক ছিল তা জানা যাবে এউ ধারাবাহিকে।












Click it and Unblock the Notifications