অন্য স্বাদের চরিত্রে তামিল ফিল্মে কাজল
তামিল ফিল্ম 'ভিআইপি ২'-তে খানিকটা নেতিবাচক চরিত্রে দেখা যাবে কাজলকে।
'গুপ্ত' ছবিতে শেষবারের জন্য খলনায়িকা হিসাবে দেখা গেছিল কাজলকে। ছবিতে ইশার চরিত্রে অভিনয়ের জন্য় তিনি জিতে নেন বহু পুরস্কারও। তারপর থেকে খলনায়িকা হিসাবে কাজলকে একবারও দেখা যায়নি পর্দায়। বয়সের সঙ্গে সঙ্গে গ্ল্যামার যত বেড়েছে কাজলের ততই তিনি নায়িকা চরিত্রে আরও বেশি করে উজ্জ্বল হয়ে উঠেছেন। তাঁর ভক্তদের মনে অনেকদিন ধরেই প্রশ্ন জাগে, কাজলকে কি তাহলে আর অন্য স্বাদের চরিত্রে পাওয়া যাবে না ?
এদিকে কিছুদিন ধরেই বলিউডে কানাঘুষো রটতে থাকে তামিল ফিল্ম 'ভিআইপি ২'-তে কাজলকে ফের দেখা যাবে খলনায়িকার চরিত্রে। শোনা গিয়েছে এই ছবিতে ৪২ বছর বয়সী কাজল অভিনয় করতে চলেছেন দক্ষিণী নায়ক ধনুশের সঙ্গে।

কিন্তু এই ছবিতে কি কাজল সত্যিই হচ্ছেন খলনায়িকা ? মূলধারার খলনায়িকাদের মতো না হলেও ছবিতে তাঁর চরিত্রে যে নেতিবাচক ছাপ থাকছে সে কথা জানা গিয়েছে ছবির কর্তৃপক্ষের সূত্রে।
ছবির নাম যদিও তামিলে 'ভেল্লাইলা পত্তধারি ২' ছোট করে তার নাম হয়েছে ভিআইপি ২। ছবিতে পরিচালকের ভূমিকায় রয়েছেন রজনীকান্তের মেয়ে সৌন্দর্য। এই প্রথমবার কোনও তামিল ছবিতে দেখা যেতে চলেছে কাজলকে। তাও আবার বলিউডের এই অভিনেত্রী রয়েছেন অন্য স্বাদের চরিত্রে। সব মিলিয়ে এই ছবি যে আরও একবার সিনেমা হলে টানতে চলেছে কাজল অনুগামীদের তা বলাই বাহুল্য।












Click it and Unblock the Notifications