বাঙালি পরিচালকের হাত ধরে আবার অনস্ক্রিন জুটি বাঁধছেন কাজল-অজয় দেবগন
এবার বাঙালি পরিচালক প্রদীপ সরকারের ছবিতে ফের ৭ বছর বাদে দেখা যাবে অজয় দেবগন ও কাজলকে।
১৮ বছর হল তাঁদের বিয়ে হয়েছে, এর মধ্যে শেষবার স্বামী অজয় দেবগণের সঙ্গে কাজলকে দেখা গিয়েছিল ২০১০ সালে 'তুনপুরের কা সুপারহিরো' ছবিতে। সেই ছবি ছিল পরিচালক হিসাবে অজয় দেবগনের প্রথম ছবি। তারপর শহরুখ খানের সঙ্গে স্ক্রিকে কাজলকে দেখা গেলেও, অজয়ের সঙ্গে কোনো ছবিতে ছিলেন না কাজল।

তবে এবার বাঙালি পরিচালক প্রদীপ সরকারের ছবিতে ফের ৭ বছর বাদে দেখা যাবে অজয় দেবগন ও কাজলকে। ছবির নাম যদিও এখনো ঠিক হয়নি, তবে জীবনবোধের ওপর আধারিত কোনো গল্পকে নিয়েই ছবি তৈরি হবে বলে খবর। এর আগে বিদ্যা বালান অভিনীত পরিণীতা, রানি মুখোপাধ্যায় অভিনীত ' লাগা চুনরি মে দাগ' ইত্যাদি ছবিতে পরিচালনা করেন প্রদীপ।
জানা গিয়েছে, প্রদীপের আগে এই ছবি পরিচালনা করার দায়িত্বে ছিলেন রাজ সারথি। তবে রাজের সঙ্গে কোনও ঝামেলার কারণে ছবি পরিচালনায় আনা হয় প্রদীপ সরকারকে। উল্লেখ্য, ' প্যার তো হোনা হি থা', 'ইশক','গুণ্ডারাজ', 'দিল ক্যায়া করে'-এর মতো একাধিক ছবিতে জুটি বেঁধে অভিনয় করেন অজয়-কাজল। তাঁদের জুটির রসায়ন আবার একবার স্ক্রিনে দেখার জন্য় মুখিয়ে রয়েছেন ফ্যানেরা।












Click it and Unblock the Notifications