কোভিড বিধি মেনে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিলেন বলিউডের এই দুই জনপ্রিয় মুখ

কোভিড বিধি মেনে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিলেন বলিউডের এই দুই জনপ্রিয় মুখ

রবিবার দক্ষিণেশ্বর মন্দিরে যেন চাঁদের হাট বসেছিল। এদিন বলিউডের দুই জনপ্রিয় ব্যক্তিত্ব এসে দক্ষিণেশ্বর কালী মন্দিরে পুজো দিয়ে গেলেন। প্রসঙ্গত, কোভিড বিধি মেনে গত ১৩ জুন থেকে দক্ষিণেশ্বরের মন্দির খুলে দেওয়া হয়েছে। তবে নির্দিষ্ট সময়ের ঘেরাটোপের মধ্যে মন্দির খোলা রাখা হবে বলে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

কোভিড বিধি মেনে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিলেন বলিউডের এই দুই জনপ্রিয় মুখ


রবিবার সকালে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিলেন অভিনেত্রী কাজল আগরওয়াল। পরিবার ও স্বামী গৌতম কিচকুকে নিয়ে তিনি কালী মায়ের দর্শন করেন এবং পুজো দেন। গঙ্গার সামনে দাঁড়িয়ে পরিবারের সকলের সঙ্গে হাসিমুখে ছবি তুলেছেন অভিনেত্রী। তবে শুধু কাজলই নন, তাঁর স্বামী গৌতম কিচকুও নিজের ইনস্টাগ্রামে দক্ষিণেশ্বরে আসার ছবি শেয়ার করেছেন। তিনি লিখেছেন, 'মা কালীর চরণে দেওয়া একটি প্রস্ফুটিত জবার থেকে সুন্দর ফুল আর কী হতে পারে!’ গত অক্টোবর মাসেই বিয়ে হয়েছে কাজল আগরওয়াল ও গৌতম কিচকুর।

সকালে কাজল আগরওয়ালের পর বিকেলে দক্ষিণেশ্বর কালী মন্দিরে পুজো দিতে আসেন বলিউডের বিখ্যাত গায়ক সোনু নিগম। তিনি তাঁর আসার আগাম খবর মন্দির কর্তৃপক্ষকে দিয়েছিলেন। নির্দিষ্ট সময়ে তিনি মন্দিরে আসেন। সোনু নিগম কোভিড বিধি মেনেই মন্দিরের ভেতর প্রবেশ করেন, পুজো দেন, মায়ের দর্শন করেন এবং কোনও ধরনের ভিড় হওয়ার আগেই তিনি প্রসাদ নিয়ে বেরিয়ে যান। তবে বিদায় নেওয়ার আগে তিনি মন্দির কর্তৃপক্ষের সঙ্গে বেশ খানিকটা সময় অতিবাহিত করেন। আশ্বাস দেন ফের আসবেন স্বপরিবারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+