মা হলেন কাজল আগরওয়াল, পুত্রসন্তানের জন্ম দিলেন বলিউড অভিনেত্রী

মা হলেন কাজল আগরওয়াল, পুত্রসন্তানের জন্ম দিলেন বলিউড অভিনেত্রী

অভিনেত্রী কাজল আগরওয়াল ও তাঁর স্বামী গৌতম কিচলু তাঁদের প্রথম পুত্রসন্তানকে স্বাগত জানালেন। ১৯ এপ্রিল, মঙ্গলবার কাজল আগরওয়াল পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। যদিও এই দম্পতি আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা না করলেও কাজলের বোন নিশা আগরওয়াল এই খবরটি নিশ্চিত করেছেন। ‌তিনি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে এই খবরটি দিয়েছেন সঙ্গে জানিয়েছেন কাজল-গৌতমের পুত্রের নাম রাখা হয়েছে নীল কিচলু।

মা হলেন কাজল আগরওয়াল, পুত্রসন্তানের জন্ম দিলেন বলিউড অভিনেত্রী

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে নিশা জানিয়েছেন যে মঙ্গলবার সকালে কাজল ও গৌতম তাঁদের প্রথম পুত্রসন্তানকে স্বাগত জানান। নিশা সবচেয়ে ভালো খবর বলেও এটাকে অ্যাখা দিয়েছেন। এমনকী পাপারাৎজি অ্যাকউন্ট ভাইরাল ভায়ানিও এই খবরের ওপর সিলমোহর দিয়েছে। পাপারাৎজি লিখেছেন, '‌পুত্র সন্তানের জন্য কাজল আগরওয়াল ও গৌতম কিচলুকে অভিনন্দন।'‌

প্রসঙ্গত, এ বছরের জানুয়ারিতে কাজল আগরওয়ালের অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানান তাঁর স্বামী গৌতম কিচলু। গৌতম কিচলু সোশ্যাল মিডিয়ায় কাজল আগরওয়ালের সঙ্গে ছবি দিয়ে লেখেন, '‌২০২২ সালে এরকম দেখতে হবে'‌ এবং এর সঙ্গে তিনি গর্ভবতী মহিলার ইমোজি দেন।

এরপর থেকে কাজল আগরওয়াল তাঁর বেবি বাম্প সহকারে বহু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সম্প্রতি কাজল তাঁর স্বামী গৌতম কিচলুকে নিয়ে আবেগঘন পোস্ট লেখেন। যেখানে তিনি জানান যে গৌতম তাঁকে শুধু ভালো স্বামী হওয়ার অনুভূতি দেননি বরং তিনি একজন দারুণ হবু বাবাও বটে। আজল আগরওয়ালের এই দীর্ঘ পোস্ট প্রমাণ করে যে এই দম্পতি কতটা খুশি তাঁদের প্রথম সন্তানকে নিয়ে।

মা হলেন কাজল আগরওয়াল, পুত্রসন্তানের জন্ম দিলেন বলিউড অভিনেত্রী

এই বছরের গোড়ার দিকে কাজল আগরওয়াল বডি পজিটিভিটি নিয়েও পোস্ট করেন এবং যাঁরা তাঁকে মা হওয়ার সময় ওজন বেড়ে যাওয়া নিয়ে ট্রোল করেছেন তাঁদেরও একহাত নেন অভিনেত্রী। ট্রোলারদের '‌মূর্খ'‌ অ্যাখা দিয়ে কাজল আগরওয়াল একে-অপরের প্রতি সদয় থাকতে বলেন।

তিনি লেখেন, '‌আমি আমার জীবনের সবচেয়ে আশ্চর্যজনক নতুন বিকাশের সঙ্গে আমার শরীর, আমার বাড়ি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আমার কর্মক্ষেত্র মোকাবিলা করছি। উপরন্তু, কিছু মন্তব্য/বডি শেমিং/মেম সত্যিই সাহায্য করে না, আসুন দয়ালু হতে শিখি এবং যদি এটি খুব কঠিন হয়, তাহলে শুধু বাঁচুন এবং বাঁচতে দিন।'‌ কাজল আগরওয়াল ও গৌতম কিচলু ২০২০ সালের অক্টোবর মাসে মুম্বইয়ের তাজ প্যালেসে বিয়ে করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+