‘কাহানি ২’-র বিশেষ সফলতা না পাওয়ার জন্য নোটবন্দীই দায়ী! কী মন্তব্য করলেন বিদ্যা বালান

‘কাহানি ২’-র বিশেষ সফলতা না পাওয়ার জন্য নোটবন্দীই দায়ী! কী মন্তব্য করলেন বিদ্যা বালান

বলিউডে এমন এমন কিছু ছবি তৈরি হয়, যা কিন্তু হিল্লোল তুলে দেয়। প্রতাশার থেকে বেশি কিছু পাওয়া যায়। তেমন একটি ছবি ক্রাইম থ্রিলার 'কাহানি’। এই সিনেমার মুখ্য চরিত্রে ছিলেন বলি অভিনেত্রী বিদ্যা বালান। এই ছবিটি রিলিজ হওয়ার পর একসময় অনুগামী খুবই প্রশংসা করেছিলেন। সেই সঙ্গে বাণিজ্যিক সাফল্যও কিন্তু বেশ ভালো দেখা গিয়েছিল। বক্স অফিসে সিনেমাটি দারুন চলেছিল। কাহিনি সিনেমাটি বেশি সাফল্য পেলেও সেইভাবে সফলতা পাননি কাহিনি ২ ছবিটি।

কী বললেন অভিনেত্রী

কী বললেন অভিনেত্রী

এক সাক্ষাৎকারে অভিনেত্রী বিদ্যাবালান বলেন, কাহানি ২ কিন্তু দর্শকদের নজর আরও আকর্ষণ করত যদি না সেই সময়ে নোটবন্দীর মত ঘটনা ঘটত। কারণ, ২০১৬ সালের ২২ ডিসেম্বর রিলিজ হয়েছিল সিনেমাটি। টাকা বাতিলের একমাস পর সিনেমাটি রিলিজ করেছিল। সেই ভারত সরকার ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করার কথা ঘোষণা করেছিলেন।

 কাহানি ২ কেন সেভাবে সাফল্য পায়নি

কাহানি ২ কেন সেভাবে সাফল্য পায়নি

নোটবন্দীর কারণে সেই সময়ে অনেক মানুষই সিনেমা হলে গিয়ে সিনেমাটি দেখেননি। ডিমোনেটাইজেশনের কারণেই মানুষ যায়নি হলে। কাহিনি সিনেমায় বিদ্যা বালান সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করে ছিলেন।

জলসা সিনেমায় সাফল্য পেয়েছে বিদ্যা বালান

জলসা সিনেমায় সাফল্য পেয়েছে বিদ্যা বালান

বর্তমানে কিন্তু অভিনেত্রী বিদ্যা বালান তাঁর 'জলসা' সিনেমার জন্য বেশ সাফল্যের শীর্ষে পৌঁছেছেন। যেটি চলতি বছরের ১৮ মার্চ অ্যামাজন প্রাইম ভিডিওতে রিলিজ হয়েছিল। ছবিটি পরিচালনা করেছেন সুরেশ ত্রিবেণী। এখানে শেফালি শাহকেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছে। একজন সাংবাদিকের ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী।

এই সিনেমায় কে কে অভিনয় করেছিলেন

এই সিনেমায় কে কে অভিনয় করেছিলেন

কাহানি সিনেমায় অভিনয় করেছেন বব বিশ্বাস' শাশ্বত চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, নওয়াজউদ্দিন সিদ্দিকি, 'রানিং হট ওয়াটার' ঋতব্রত মুখোপাধ্যায়ের-সহ অন্যান্যরা। এটি কলকাতায় দুর্গা পুজোর প্রেক্ষাপটে তৈরি হয়েছিল। এটি মূলত একটি রহস্যে ভরপুর থ্রিলার ছবি। অভিনয়ে আছেন দুর্গাপূজার উৎসব চলাকালে কলকাতায় নিখোঁজ স্বামীর খোঁজে আসা এক গর্ভবতী মহিলা। বিদ্যা বাগচীর ভূমিকায় ছিলেন বিদ্যা বালান। এক কথায় ছবিটি কিন্তু অসাধারণ হয়েছিল। উপচে উঠেছিল বক্স অফিসও। আজও সকলের মনে কাহিনির গল্প ছবির মত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+