'কবীর সিং' শিগগিরিই হাঁকাতে চলেছে ডাবল সেঞ্চুরি! বলিউড কাঁপাচ্ছেন শাহিদ
দুরন্ত গতিতে ছুটে চলেছে 'কবীর সিং'। শাহিদের ফিল্মের সাফল্যের গতি কিছুতেই থামানো যাচ্ছে না। বলিউডে কার্যত অপ্রতিরোধ্য হয়ে উঠছে নতুন চরিত্র 'কবীর'।
দুরন্ত গতিতে ছুটে চলেছে 'কবীর সিং'। শাহিদের ফিল্মের সাফল্যের গতি কিছুতেই থামানো যাচ্ছে না। বলিউডে কার্যত অপ্রতিরোধ্য হয়ে উঠছে নতুন চরিত্র 'কবীর'। বক্স অফিসে ফের এক ছোট বাজেটের ফিল্ম হিসাবে ধামাকা লাগিয়ে দিতে চলেছে এই ছবি ।

বক্স অফিসের পারদে এই মুহূর্তে চড় চড় করে উঠেই চলেছে। এই মুহূর্তে ২০০ কোটির ক্লাবের দিকে এগিয়ে যাচ্ছে ফিল্ম। দু' সপ্তাহে 'ভারত'-এর বাণিজ্যিক সাফল্যকেও কাটিয়ে দিতে চলেছে 'কবীর সিং'। এমনই তথ্য দিচ্ছেন বলিউডের নামী ফিল্ম ক্রিটিক তরণ আদর্শ। 'ভারত' এর আগে এমন সাফল্য মিলেছিল বলিউড ফিল্ম 'উরি' তে। এবার সেই সমস্ত পুরনো রেকর্ড ভেঙে ফেলতে চলেছে 'কবীর সিং' ।
কিয়ারা আদবানি ও শাহিদ কাপুর অভিনীত ছবি 'কবীর সিং' মূলত তেলুগু ফিল্ম 'অর্জুন রেড্ডি'। ২০১৭ সালে মুক্তি পাওয়া ফিল্ম কবীর সিং রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিল গোটা দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে। সেই ছবিই ফের একবার বলিউডে রিমেক করা হয়। যা মুক্তি পেতেই রীতিমতো শোরগোল পড়ে যায় বক্স অফিসে।












Click it and Unblock the Notifications