Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রজনীকান্তের 'কাবালি' ৬০০ কোটির ক্লাবে?

দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের ছবি 'কাবালি' গত ২২ জুলাই বড়পর্দায় মুক্তি পাওয়ার পর থেকেই বক্স অফিসে নিজের আধিপত্য ধরে রাখতে সক্ষম হয়েছে। ছবির বক্স অফিস কালেকশন ৫০০ কোটির গণ্ডী আগেই পার করেছে। এখন জল্পনা ৬০০ কোটির ক্লাবে তাঁর প্রবেশ ঘিরে। [রজনীকান্তের কাবালি নিয়ে এই ১০ তথ্য আপনাকে চমকে দেবে!]

কাবালিতে রজনীকান্তের চরিত্রের নাম কাবালিশ্বরম। এই ছবিতে রজনীকান্তের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন রাধিকা আপ্তে। এই ছবির চিত্রগ্রাহক হলেন জি মুরলী এবং সুরকার দায়িত্বে রয়েছেন সন্তোষ নারায়ণ।

রজনীকান্তের 'কাবালি' ৬০০ কোটির ক্লাবে?

'বাহুবলী' এবং 'সুলতান' সিনেমার ৫৫০ কোটির মতো আয় হয়েছিল। ইতিমধ্যেই আয়ের দৌড়ে তাদের ছুঁয়ে ফেলেছেন সুপারস্টার রজনীকান্ত। তাই ৬০০ কোটি বক্স অফিস কালেকশন তাঁর জন্য অসাধ্যের নয়।

কাবালির প্রথম দিনের বক্স অফিস কালেকশন ছিল ৪৮.৯৫ কোটি। সলমন খান অভিনীত সুলতান প্রথম সপ্তাহান্তে ব্যবসা করেছিল ১০০ কোটির। সেখানে কাবালির আয় হয়েছে ১১০ কোটি। আর্ন্তজাতিক বাজার থেকেই কাবালি ২৪৬ কোটি টাকার ব্যবসা করতে সক্ষম হয়েছে।

এখন অপেক্ষা আর মাত্র কয়েকটা দিনের, তার পরই স্পষ্ট হয়ে যাবে সলমন খানের বজরঙ্গী ভাইজান বা আমির খানের পিকের বক্স অফিস কালেকশনকে ভাঙতে পারলেন কিনা সুপারস্টার রজনীকান্ত।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+