৫ দিনেই ১০০ কোটির ঘরে শাহিদ কাপুরের কবীর সিং

সলমন খানের ভারতের পরে এবার শাহিদ কাপুরের কবীর সিং, বক্স অফিসে খাতা খুলেছে বিপুল সাফল্য নিয়ে। ৫ দিনেই পৌঁছে গিয়েছে ১০০ কোটির ঘরে। ২১ জুন মুক্তি পায় শাহিদ কাপুর ও কিয়ারা আদবানির কবীর সিং।

সলমন খানের ভারতের পরে এবার শাহিদ কাপুরের কবীর সিং, বক্স অফিসে খাতা খুলেছে বিপুল সাফল্য নিয়ে। ৫ দিনেই পৌঁছে গিয়েছে ১০০ কোটির ঘরে। ২১ জুন মুক্তি পায় শাহিদ কাপুর ও কিয়ারা আদবানির কবীর সিং। প্রথম দিন থেকেই হাউসফুল। ছবিতে আবারও প্রশংসিত হয়েছে শাহিদ কাপুরের অভিনয়।

৫ দিনেই ১০০ কোটির ঘরে শাহিদ কাপুরের কবীর সিং

জব উই মেট-‌এর পরে এই প্রথম শাহিদের কোনও ছবি এতো সাফল্য দেখল। বিশিষ্ট ফিল্ম সমালোচক তরন আদর্শ টুইটে লিখেছেন, বক্স অফিস কালেকশনে এই প্রথম একাই সেঞ্চুরি হাঁকালেন শাহিদ। হিসেব করলে সলমন খানের ভারত-এর পরেই রয়েছে শাহিদ কাপুরের কবীর সিং। ভারত চার দিনে ১০০ কোটির ঘরে পৌঁছে গিয়েছিল।

২০১৭ সালে তেলুগু ছবি অর্জুন রেড্ডির অনুকরণে তৈরি হয়েছে কবীর সিং। দক্ষিণ ভারতেও ব্লকব্লাস্টার হিট ছিল অর্জুন রেড্ডি। হিন্দির কবীর সিংও সেই ধারা বজায় রাখল। শাহিদ অবশ্য প্রথম থেকেই বলে আসছিলেন জীবনের সেরাটা তিনি এই ছবিতে দিয়েছেন। এখনও পর্যন্ত শাহিদ কাপুরের যত ছবি হিট করেছে তারমধ্যে কবীর সিংই প্রথম যা শুরুতেই ছক্কা হাঁকিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+