(ফটোফিচার)জাস্টিন বিবারের কয়েকটি আজব বিতর্কিত ঘটনা!

২৩ বছর বয়সী এই কানাডিয়ান পপস্টারের জনপ্রিয়তা যতটা, ততটাই তাঁর জীবন ঘিরে রয়েছে একের পর এক বিতর্ক। জাস্টিনের জীবনের বিভিন্ন বিতর্কিত ঘটনা দেখে নেওয়া যাক একনজরে।

আর কয়েক ঘণ্টার অপেক্ষার পরই মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে শুরু হতে চলেছে বিশ্বের অন্যতম পপ সেনসেশন
জাস্টিন বিবারের কনসার্ট। ইতিমধ্যেই তিনি পৌঁছে গিয়েছেন মুম্বই বিমানবন্দরে। আর তাঁকে ঘিরে তাঁর ফ্যানকূলের উন্মাদনায় কোন ভাঁটা পড়েনি।

২৩ বছর বয়সী এই কানাডিয়ান পপস্টারের জনপ্রিয়তা যতটা, ততটাই তাঁর জীবন ঘিরে রয়েছে একের পর এক বিতর্ক। জাস্টিনের জীবনের বিভিন্ন বিতর্কিত ঘটনা দেখে নেওয়া যাক একনজরে।

ফ্যানেদের গায়ে থুতু ফেলা!

ফ্যানেদের গায়ে থুতু ফেলা!

২০১৩ সালে কিশোর জাস্টিন বিবার তখন সবে স্বাদ পেয়েছেন স্টারডমের। তখন থেকেই তাঁর গানের জয়প্রিয়তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছিল তাঁকে ঘিরে নানান বিতর্ক। সেই রকমই একটি ঘটনা হল , কিশোর জাস্টিনকে দেখা গিয়েছিল হোটেলের বারান্দা থেকে , নীচে জমায়েত তাঁর ফ্যানেদের গায়ে থুতু ফেলতে। টরেন্টোতে ঘটে যাওয়া এই অশালীন ঘটনা নিয়ে বিতর্ক সেসময়ে চরমে ওঠে।

প্রতিবেশীর বাড়িতে ডিম ছোঁড়ার ঘটনা

প্রতিবেশীর বাড়িতে ডিম ছোঁড়ার ঘটনা

২০১৩ সালের বিতর্কের পর ২০১৪ সালে ক্যালাবাসেসে প্রতিবেশীর বাড়িতে ক্রামগত ডিম ছোঁড়ার অভিযোগ ওঠে জাস্টিনের বিরুদ্ধে। অভিযোগ, ওই প্রতিবেশি ও তাঁর মেয়ে বাড়ির বারান্দায় যখন দাঁডি়য়েছিলেন তখন তাঁদের দিকে তাক করে ডিম ছোঁড়েন জাস্টিন। ঘটনায় পুলিশকে অভিযোগ জানানো হলে,তাঁর জরিমানাও হয়।

জাস্টিনের গ্রেফতারি!

জাস্টিনের গ্রেফতারি!

মিয়ামিতে একবার মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ গ্রেফতার হন জাস্টিন। তখ তাঁর বয়স ১৯ বছর। এদিকে সেসময় তাঁর কাছে গাডি়র লাইসেন্সও ছিল না বলে জানায় পুলিশ।

জাপান সফরের বিতর্ক

জাপান সফরের বিতর্ক

জাপানের টকিওতে যুদ্ধাপরাধীদের সম্মান জানিয়ে 'ইয়াশুকুনি শ্রাইন' গড়ে তোলা হয়। সেখানে বেড়াতে গিয়ে, জাস্টিন সোস্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে জানান, যে তিনি সেখানে থেকে 'আশির্বাদ' নিয়ে এসেছেন। 'যুদ্ধপরাধীদের' কাছ থেকে 'আশির্বাদ' গ্রহণের এহেন আজব পোস্ট ঘিরে দানা বাঁধে বিতর্ক। যার জন্য পরে ক্ষমা চেয়ে নেন এই পপ তারকা।

মাইকেল জ্যাকসনের সঙ্গে নিজের তুলনা

মাইকেল জ্যাকসনের সঙ্গে নিজের তুলনা

এক সময়ে একটি ঘটনায় গ্রেফতার হওয়ার পর জেল থেকে মুক্তির সময় নিজেকে বিশ্ববন্দিত পপ তারকা মাইকেল জ্যাকসনের সঙ্গে তুলনা করেন বিবার। বিষয়টি নিয়ে সেসময়ে সঙ্গীত জগতের রোষের মুখে পড়েন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+