(ভিডিও) 'জুরাসিক ওয়ার্ল্ড'-এর ডাইনোদের নিয়ে বিতর্ক, দেখে নিন সিনেমার ট্রেলরও

(ভিডিও) 'জুরাসিক ওয়ার্ল্ড'-এর ডাইনোদের নিয়ে বিতর্ক, দেখে নিন সিনেমার ট্রেলরও
বিশ্বখ্যাত প্রযোজক-নির্দেশক স্টিভেন স্পিলবার্গের তৈরি 'জুরাসিক ওয়ার্ল্ড' নিয়ে ইতিমধ্যেই সারা বিশ্বে আগ্রহ মাত্রা ছাড়িয়েছে। আগামী ১২ জুন ইংল্যান্ডে মুক্তি পাওয়ার কথা এই সিনেমার।

বহুদিন বাদে আবার সেলুলয়েডের পর্দা কাঁপাতে ফিরে আসছে ডাইনোসররা। ট্রেলরে দেখানো ডাইনোসররা এবার আরও ভয়ঙ্কর। পাহাড়-জঙ্গল ভেদ করে ডাইনোসরা তেড়ে আসছে। সেই একইরকম হিংস্র, একইরকম ভয়ঙ্কর সুন্দর। তবে এই ডাইনোসরদের ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক।

প্রাণীবিদ্যা বিশারদদের অভিযোগ, এবারের ডাইনোসরদের সঙ্গে বাস্তবের ডাইনোদের বেশি মিল রাখা হয়নি। দেখানো হয়েছে, সাবেক ডাইনোসরেরা পৃথিবী থেকে হারিয়ে গেলেও জিনগত তারতম্যে নতুন ডাইনোসর তৈরি করা হয়েছে। এই নিয়েই বিতর্কের সূত্রপাত। প্রথমবার জুরাসিক পার্ক তৈরির সময় স্টিভেন স্পিলবার্গ যেভাবে জীবাশ্মবিদদের সাহায্য নিয়ে নিখুঁতভাবে ডাইনোসরদের তৈরি করেছিলেন এবার তা করা হয়নি।

সম্প্রতি স্টিভেন স্পিলবার্গের প্রযোজনায় তৈরি 'জুরাসিক ওয়ার্ল্ড'-এর নতুন ট্রেলর মুক্তি পেয়েছে। মনমাতানো প্রথম ট্রেলরে সেই একইরকম রোমাঞ্চ রয়েছে। নিচের ভিডিওতে সেটাই ফের একঝলক দেখে নিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+