আগামী ১২ জুন পর্দায় ফিরছে ডাইনোসরেরা, আপনারা তৈরি তো?
দীর্ঘ ১৪ বছর বাদে ফের একবার সেলুলয়েডের পর্দা কাঁপাতে ফিরে আসছে বিশালদেহী ডাইনোসররা। হলিউডে স্টিভেন স্পিলবার্গের প্রযোজনায় তৈরি 'জুরাসিক ওয়ার্ল্ড' এবার সেলুলয়েডে ফেরত আসছে।
এবারের ট্রেলরে দেখানো ডাইনোসররা আরও ভয়ঙ্কর। পাহাড়-জঙ্গল ভেদ করে ডাইনোসরা তেড়ে আসছে। সেই একইরকম হিংস্র, একইরকম ভয়ঙ্কর সুন্দর।

ইতিমধ্যেই সারা বিশ্বে আগ্রহ মাত্রা ছাড়িয়েছে। আগামী ১২ জুন ইংল্যান্ডে মুক্তি পাওয়ার কথা এই সিনেমার। এবং এবছরের অন্যতম সেরা ছবি হতে চলেছে এটি।
ডাইনোসরদের নিয়ে জনমানসে এমনিতেই আগ্রহ রয়েছে। তার উপর এই সিরিজের আগের সবকটি ছবিই ব্যবসায়িক সাফল্য পেয়েছে। ফলে এবারের ছবির বাণিজ্যিক ভবিষ্যতও যথেষ্ট উজ্জ্বল বলে মনে করছেন সিনেমা বিশেষজ্ঞরা।
কিছুদিন আগে স্টিভেন স্পিলবার্গের প্রযোজনায় তৈরি 'জুরাসিক ওয়ার্ল্ড'-এর নতুন ট্রেলর মুক্তি পেয়েছে। মনমাতানো প্রথম ট্রেলরে সেই একইরকম রোমাঞ্চ রয়েছে। নিচের ভিডিওতে সেটাই ফের একঝলক দেখে নিন।












Click it and Unblock the Notifications