'জঙ্গলি'র ট্রেলারে বিদ্যুৎ-চমক! কোন ঘটনা তুলে ধরল ফিল্মের এই ভিডিও
ঠিক ২ মিনিট ৪৮ সেকেন্ডের ট্রেলার ভিডিও। যেখানে সবুজঘেরা জঙ্গলের সাম্রাজ্যের মধ্যেই এক মানবপুত্রের উপস্থিতি।
ঠিক ২ মিনিট ৪৮ সেকেন্ডের ট্রেলার ভিডিও। যেখানে সবুজঘেরা জঙ্গলের সাম্রাজ্যের মধ্যেই এক মানবপুত্রের উপস্থিতি। মোগলি কিংবা টারজনদের মতো সেই ব্যক্তিও নিজের বাহুবলে জঙ্গল বাঁচাতে উদ্যোগী। উদ্যোগী জঙ্গলের পশুপাখীদের বাঁচাতে।

জঙ্গল, আর জঙ্গলঘেরা সাম্রাজ্যের পশুপাখী। তারইমধ্যে এক মানবপুত্রের আগমন। আর সেই মানবপুত্র ফের একবার মোগলি কিংবা টারজনের মতো পশুপাখীদের নিরাপত্তার জন্যি নিজের লড়াই চালিয়েছে। এমনই এক গল্পের আভাস দিয়েছে বিদ্যুৎ জামওয়াল অভিনীত অ্যাকশনে ঠাসা ছবি 'জঙ্গলি'। ছবির সঙ্গে স্বর্ণযুগে শম্মি কাপুর অভিনীত একটি ব্লকবাস্টার ফিল্মের নামের য়োগ থাকলেও ২০১৯ সালের 'জঙ্গলি'র ঘরন আলাদা!
শুধু যে অ্যাকশনেই দেখা গিয়েছে বিদ্যুৎ জমওয়ালকে , তা নয়। এরসঙ্গে রয়েছে বেশ কিছু মজার সংলাপ। রয়েছে আবেগ, সংবেদনশলতার ছোঁয়াও। এক আন্তর্জাতিক শিকারি চক্রের পর্দা ফাঁস করেছে।












Click it and Unblock the Notifications