আবারও একসঙ্গে এক ছবিতে শাহরুখ-জুহি, চমকপ্রদ ভূমিকায় কিং খান
আবারও একসঙ্গে এক ছবিতে শাহরুখ-জুহি, চমকপ্রদ ভূমিকায় কিং খান
'রাজু বন গয়া জেন্টলম্য়ান' ,' রাম জানে','ডর', ' ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি', নব্বইয়ের দশকে এই সমস্ত একের পর এক হিট ছবির বড় ইউএসপি ছিল শাহরুখ-জুহি জুটি। তাঁদের অভিনীত বহু ছবিই তখন জনপ্রিয়তার তুঙ্গে । এরপর অনেক বছরই এই জুটিকে একসঙ্গে দেখা যায়নি। তবে আবার একসঙ্গে দেখা যেতে চলেছে শাহরুখ জুহিকে।

'তনু ওয়েডস মনু' ছবির পরিচালক আনন্দ এল রাইয়ের হাত ধরে আবারও অনস্ক্রিনে দেখা যাবে শাহরুখ খান জুহি চাওলাকে। তবে এই ছবিতে জুটি বাঁধতে দেখা যাবে না তাঁদের। বরং ছবিতে একটি ক্যামিও-র চরিত্রে দেখা যাবে জুহি চাওলাকে। এরকমভাবে শাহরুখের সঙ্গে জুহিকে দেখা গিয়েছিল 'ওম শান্তি ওম' ছবিতে।
শোনা যাচ্ছে , আনন্দ এল রাইয়ের এই ছবিতে এক বামনের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শাহরুখকে। ছবিতে শাহরুখের সঙ্গে দেখা যাবে অনুষ্কা শর্মা ও ক্যাটরিনা কাইফকে। জানা গিয়েছে, ছবির শ্যুটিং শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই।












Click it and Unblock the Notifications