জুহিকে দ্বিতীয় স্ত্রী হিসাবে গ্রহণ করার আগে জয়ের জীবনে কোন মর্মান্তিক কাণ্ড ঘটে যায়! একনজরে প্রেমকাহিনি
জুহি চাওলাকে দ্বিতীয় স্ত্রী হিসাবে গ্রহণ করার আগে জয় মেহতার জীবনে কোন মর্মান্তিক কাণ্ড ঘটে যায়! একনজরে প্রেমকা
বলিউডের আর চার পাঁচটা রাজকীয় বিয়ের পর্বে যেমন প্রবল পরিমাণে জাঁকজমক , বিলাসিতা দেখা যায়, ঠিক তেমন নয় জয় ও জুহির প্রেম পর্ব। যেখানে বলিউড শো-বিজ এ বিশ্বাস করে, প্রবল পরিমাণে প্রচারে বিভিন্ন তারকা তুলে ধরেন নিজেকে, জুহি তেমনভাবে নিজের প্রেম কাহিনিকে তুলে ধরেননি। বরং এই প্রেম কাহিনি খানিকটা লোকচক্ষুর আড়ালেই রেখেছিলেন তিনি। ব্যবসায়ী তথা ধনকুবের জয়ের সঙ্গে বলিউডের তামাম সুন্দরী জুহির প্রেম কাহিনির নেপথ্য়ে রয়ে গিয়েছে দুটি পর পর মর্মান্তিক ঘটনা। দেখে নেওয়া যাক সেই পর্ব।

বিয়ে বহু বছর লুকিয়ে রাখেন কেন?
এক সাম্প্রতিক সাক্ষাৎকারে জুহি চাওলাকে প্রশ্ন করা হয় যে ,তিনি কেন নিজের বিয়ে বহু বছর ধরে লুকিয়ে রেখেছিলেন? উত্তরে জুহি জানিয়েছেন, সেই সময় তিনি কেরিয়ার শেষ হয়ে যাওয়ার ভয় পাচ্ছিলেন। তিনি বলেন, সেই সময় এত ক্যামেরা মোবাইল ছিল না, ছিল না ইন্টারনেটের প্রবল চল, ফলে বিয়ে লুকিয়ে রাখা সম্ভব ছিল । এদিকে, ইন্ডাস্ট্রিতে ততদিনে বহু নায়কের সঙ্গে জুহির সম্পর্ক নিয়ে বহু কাটাছেঁড়া হলেও, সেভাবে প্রেমের সম্পর্কের কথা পোক্তভাবে উঠে আসেনি। এরপরই জুহির বিয়ের কথা প্রকাশ্যে আসে।

জয় মেহতার সঙ্গে কীভাবে দেখা?
একজন ধন কুবের ব্যবসায়ী অন্যজন অভিনেত্রী। ফলে সেভাবে চেনা পরিচিত হওয়ার সুযোগ ছিল না জয় ও জুহির। তবে বহু আগে 'কারোবার' ছবিতে অভিনয়ের সময় এক পার্টিতে জয়ের সঙ্গে জুহির দেখা হয় বলে খবর। তখন অবশ্য জয় অন্য জীবনের বাসিন্দা। পার্টিতে রাকেশ রোশন দুজনকে দেখা করিয়ে দেন। এরপর নিজের মতো করে জয় ও জুহি আলাদা আলাদা রাজ্যে জীবন এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। পরিচিতি থাকলেও, সেভাবে যোগাযোগ ছিল না তাঁদের।

দ্বিতীয় স্ত্রী হিসাবে জুহিকে গ্রহণের আগে কী ঘটেছিল?
জুহির সঙ্গে প্রেম পর্বের আগে ১৯৯০ সালে এক মর্মান্তিক কাণ্ড ঘটে যায় বিবাহিত জয় মেহতার জীবনে। সেই সময় এক বিমান দুর্ঘটনায় মারা যান জয়ের প্রথম পত্নী। ১৯৯০ সালে স্ত্রী সুজাতা বিড়লার মৃত্যুতে কার্যত বিপর্যস্ত হয়ে পড়েন জয়। এই ঘটনায় কার্যত জীবনে দিশাহীন হতে থাকেন অবসাদগ্রস্ত জয়। মূলত, বিখ্যাত মেহতা ইন্ডাস্ট্রিজের মালিক জয়। তাঁর দাদু ছিলেন বিখ্যাত ধনকুবের কালিদাস মেহতা। এঁদের ব্যবসায়িক সংসার আফ্রিকা, থেকে কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত পর্যন্ত বিস্তার লাভ করেছে। এহেন পরিবারের জয়ের প্রথম স্ত্রী সুজাতা ছিলেন বিখ্যাত বিড়া পরিবারের সন্তান। যশ বিড়লার বোন ছিলেন সুজাতা। সুজাতার মৃত্যুর পড় ভেঙে পড়েন জয়। এরপর ফের দেখা হয় জুহির সঙ্গে।

ফের একবার দেখা হয় জুহির সঙ্গে
একদিকে যখন জয়ের পরিবারে প্রবল বিপদ ঘনিয়ে আসে স্ত্রী সুজাতার মৃত্যুতে, তখন জুহির পরিবারেও প্রবল সমস্যা নামে। ততদিনে মাকে এক দুর্ঘটনায় হারিয়েছিলেন জুহি। সেই ঘটনার পর থেকে ভেঙে পড়েন জুহিও। এরপর জয়ের সঙ্গে দেখা হয় অভিনেত্রীর। এরপর থেকে দুই ব্যক্তিত্ব দুইজনের ক্ষতস্থানে মলম লাগানোর চেষ্টা করেন। বন্ধুত্ব বাড়ে। যার পরিণতি পায় প্রেমে।

জুহিকে পেয়ে জয় কী করেছিলেন?
এরপর জুহির সঙ্গে জয়ের সম্পর্ক যখন গভীর হতে থাকে, তখন জুহিকে প্রচুর ফুল ও গোলাপের স্তবক বিভিন্ন সময়ে পাঠাতেন জয়। একটা সময় নাকি , জুহি নিজেই জয়কে জিজ্ঞাসা করেন যে, এত ফুল দিয়ে আমি কী করব? এর বহু বছর পর নিজের না বলা কথা জুহিকে বলেছিলেন জয়। ঘটে যায় সেই ম্যাজিক মোমেন্ট। জয়ের প্রেমের প্রস্তাবে সায় দেন জুহি। শুরু হয় এক অন্যরকমের পথ চলার কাহিনি।

বিয়ের ফুল
এরপর বিয়ের ফুল ফোটার অপেক্ষায় ছিল চাওলা ও মেহতা পরিবার। জানা যায় এক ছোট্ট আসরে তামাম কোটিপতি ব্যবসায়ী জয় মেহতার সঙ্গে জুহি চাওলার বিয়ে সম্পন্ন হয়। ১৯৯৫ সালে বিয়ের কয়েক বছরের পরই ঘর আলো করে আসে জুহি ও জয়ের সন্তান জাহ্নবী ও অর্জুন। আপাতত মেয়ে জাহ্নবী বাবা জয়কে ব্যবসায়িক কাজে বিভিন্ন ভাবে সাহায্য করছেন বলেও শোনা যায়।












Click it and Unblock the Notifications