দীপাবলিতে বরুণের 'ধমাকা'! 'জুড়ুয়া'-র' বক্স অফিস কালেকশন কত জানেন
দীপাবলির মরশুমে বরুণ ধওয়ানের ঘরে যে ধনলক্ষ্মী প্রবেশ করছেন, তা বলাই বাহুল্য । কারণ তাঁর ছবি 'জুড়ুয়া ২' এই মুহুর্তে ১২৫ কোটির ক্লাবে ঢুকে গিয়েছে।
দীপাবলির মরশুমে বরুণ ধওয়ানের ঘরে যে ধনলক্ষ্মী প্রবেশ করছেন , তা বলাই বাহুল্য । কারণ তাঁর ছবি 'জুড়ুয়া ২' এই মুহুর্তে ১২৫ কোটির ক্লাবে ঢুকে গিয়েছে। ফিল্মের বক্স অফিস কালেকশন ঈর্ষনীয়ভাবে এগোচ্ছে।

ছবি মুক্তির প্রথম সপ্তাহেই, ৯৪. ৯৫ কোটি টাকার বাজার করেছিল 'জুড়ুয়া ২ '। পরের সপ্তাহে তা দাঁড়ায় ২৬.২৫ কোটি টাকা। প্রসঙ্গত, যে সময়ে বরুণের এই ছবি মুক্তি পেয়েছিল , তা ছিল উৎসবের মরশুম। দুর্গাপুজো থেকে নবরাত্রি নিয়ে মেতে ছিল গোটা দেশ। সাধারণত সেই সময়ে মানুষ উৎসব মুখী থাকার জন্য থিয়েটারমুখী হয়ে ওঠেন না। তাই সেই সময়ে এই ফিল্ম এত ভালো ব্যবসা করার খানিকটা কৃতিত্ব অবশ্যই প্রাপ্য বরুণের। মনে করা হচ্ছে এভাবে চলতে থাকলে, শাহরুখের 'রইস', অক্ষয়ের ' টয়লেট: এক প্রেম কথা'-কেও ছাপিয় যেতে পারে।
একে, ছবি 'জুড়ুয়া'-র বাণিজ্যিক সাফল্য অন্যদিকে হংকং এর মাদাম তুসোর মতো জায়গায় তাঁর মোমের মূর্তি স্থাপন। সব মিলিয়ে বরুণ ধওয়ান এখন ধনলক্ষ্মী ও সৌভাগ্য লক্ষ্মীর আর্শীবাদেই রয়েছএন ! একে ফিল্মের চুড়ান্ত ভালো মার্কেটিং। অন্যদিকে, মাদাম তুসোর মতো জায়গায় তাঁর নাম থাকা , সব মিলিয়ে দিওয়ালীতে বলিউডে বাজার মাত করছেন বরুণ।












Click it and Unblock the Notifications