সায়ন্তিকার গাড়ি থেকে অমিত নামতেই জয় তেড়ে আসেন! প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী

অভিনেত্রী সায়ন্তিকা মুখোপাধ্যায়ের গাড়ি আটকানো ও তাঁকে হেনস্থার অভিযোগ রয়েছে টেলি অভিনেতা জয় মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। অভিযোগের জেরে জয়কে শনিবার গ্রেফতারও করে পুলিশ।

অভিনেত্রী সায়ন্তিকা মুখোপাধ্যায়ের গাড়ি আটকানো ও তাঁকে হেনস্থার অভিযোগ রয়েছে টেলি অভিনেতা জয় মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। অভিযোগের জেরে জয়কে শনিবার গ্রেফতারও করে পুলিশ। পরে জামিন মুক্ত হন টালিগঞ্জের নামী অভিনেতা সঞ্জয় মুখোপাধ্যায় ওরফে জয়। এদিকে, জয়ের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন সায়ন্তিকা। একগুচ্ছ অভিযোগ নিয়ে এদিন মুখ খোলেন অভিনেত্রী।

সায়ন্তিকার গাড়ি থেকে অমিত নামতেই জয় তেড়ে আসেন! প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে মুখ খুললেন সায়ন্তিকা

জয়ের সঙ্গে আট বছর সম্পর্ক ছিন্ন হয়েছে সায়ন্তিকার। কিছুদিন আগেই তাঁরা এই সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন। এরপর শুক্রবার টালিগঞ্জ থানায় অভিনেত্রী অভিযোগ করেন, তাঁকে হেনস্থা ও মারধর করছেন অভিনেতা জয়। বিষয়টি নিয়ে মুখ খুলে সায়ন্তিকা এদিন জানান, প্রতিটি সম্পর্ককেই শ্রদ্ধা করা উচিত, কিন্তু জয় ঘৃণ্য পথ অনুসরণ করছে। শুক্রবার ঠিক কী হয়েছিল ? এই প্রশ্নের উত্তরে এক সর্বভারতীয় ইংরাজি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে সায়ন্তিকা জানান, শুক্রবার জিম থেকে ফিরছিলেন সায়ন্তিকা। সঙ্গে ছিলেন ট্রেনার সমীরণ, অ্যাটেন্টেডেন্ট সূরজ, ছিলেন অমিত নামের আরেকজন ব্যক্তিও। গাড়ি চালাচ্ছিলেন সূরজ। সমীরণকে ছাড়তে গাড়ি গিয়েছিল সাদার্ন অ্যাভিনিউতে। এরপরই সেখানে একটি কালো গাড়ি এসে সায়ন্তিকার গাড়িকে পিছন থেকে ধাক্কা মারে। এরপর সজোরে তাঁর গাড়ির সামনের রাস্তা আটকে দাঁড়ায় কালো গাড়িটি। এরপর গাড়ি থেকে নামেন অমিত। জয়ের সঙ্গে অমিতের বচসা চলতে থাকে। অমিতকে মারধর করতে থাকেন জয়। এমনই অভিযোগ সায়ন্তিকার।

সমস্যা বাড়তে দেখে উপায় না পেয়ে তাঁর বাবাকে ফোন করেন সায়ন্তিকা। ততক্ষণে ঘটনাস্থলে লোক জড়ো হতে শুরু করেছে। জয় প্রশ্ন তুলেত থাকেন, কেন অমিত তাঁর ফোন ধরছেন না? জয়কে শান্তভাবে বোঝাতে থাকেন অমিত। কিন্তু লাভ হয়নি। এরপরই থানায় অভিযোগ দায়ের করেন সায়ন্তিকা। অভিনেত্রীর দাবি, এর আগেও তাঁর সল্ট লেকের বাড়িতে গিয়ে তাঁর মাকে হেনস্থা করেন জয়। কয়েকমাসে আগে একদিন রাত ৩ টে নাগাদ তাঁদের বাড়ি গিয়ে সায়ন্তিকার পরিবারের সদস্যদের কটূক্তি করেন জয়। এমনই দাবি তুলেছেন অভিনেত্রী। কিন্তু শুক্রবারের ঘটনা মাত্রা ছাড়িয়ে যেতে, পুলিশে অভিযোগ দায়ের করতে বাধ্য হন বলে দাবি সায়ন্তিকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+