‘হীরক জয়ন্তী’র হীরু সেজে মনোনয়ন পেশ বিজেপির জয়ের, উলুবেড়িয়ায় ‘নাটক’
অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়কে মনে আছে? মনে আছে ‘হীরক জয়ন্তী’র কথা। যিনি বহুদূর থেকে একটা কথা উপহার দিতে এসেছিলেন। উলুবেড়িয়ার ‘মফস্বল’ শহরে এসে মনোনয়ন জমা দিয়ে গেলেন ‘হীরক জয়ন্তী’র হীরু সেজে।
অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়কে মনে আছে? মনে আছে 'হীরক জয়ন্তী'র কথা। যিনি বহুদূর থেকে একটা কথা উপহার দিতে এসেছিলেন। সেই হাঁটু পর্যন্ত ধুতি আর হাতা গোটানো পাঞ্জাবিতে গ্রামের ছেলেটি সেজেই আবির্ভূত হলেন বিজেপি প্রার্থী জয়। উলুবেড়িয়ার 'মফস্বল' শহরে এসে মনোনয়ন জমা দিয়ে গেলেন 'হীরক জয়ন্তী'র হীরু সেজে।

মনোনয়নে অভিনব 'ফন্দি'
নিজেকে স্মরণ করাতে এক অভিনব ফন্দি বের করলেন। ঠিক যেভাবে তিনি সিনেমায় দেখা দিয়েছিলেন, ভোটের ময়দানেও সেই রূপে আবির্ভূত হলেন তিনি। ধুতি-পাঞ্জাবি পরে মনোনয়ন পেশ করলেন।

হীরুর বেশে জয়
বুধবার উলুবেড়িয়ার রোড শো করে জয় সেজে উঠলেন হীরুর বেশে। সাদা ধুতির খুঁট কোমরে বাঁধা। হাতা গোটানো পাঞ্জাবি আর মাথায় গেরুয়া গামছা বেঁধে জয় ফের একবার হীরু হয়ে উঠতে চাইলেন।

অভিনেতা ইমেজে জয়
এদিন একেবারে নাটকীয় ভঙ্গিতে তিনি উপস্থিত হলেন উলুবেড়িয়ায়। নিজের অভিনেতা ইমেজ ফুটিয়ে তুলতে চাইলেন। চাইলেন হীরু হয়ে ভোটারদের মন পেতে। তৃণমূলের স্থানীয় নেতৃত্ব অবশ্য তাঁকে এবং তাঁর এই নাটুকেপনাকে আদৌ আমল দিচ্ছে না।

লোক হাসানো, বলছে তৃণমূল
জয়ের কীর্তিকে তৃণমূল নেতারা লোক হাসানো বলতেও পিছপা হচ্ছেন না। উল্লেখ্য, আগামী ৬ মে উলুবেড়িয়া লোকসভা ভোট। সেই ভোটে সিটিং এমপি সাজদা আহমেদ প্রার্থী হয়েছেন তৃণমূলের। আর বিজেপি প্রার্থী হয়েছেন এবার অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়।












Click it and Unblock the Notifications