সংলাপে রয়েছে বৈবাহিক ধর্ষণ নিয়ে মস্করা, বিতর্কে ‘পতি, পত্নী ওউর ও’ ছবির ট্রেলার
সংলাপে রয়েছে বৈবাহিক ধর্ষণ নিয়ে মস্করা, বিতর্কে ‘পতি, পত্নী ওউর ও’ ছবির ট্রেলার
সোমবারই প্রকাশ্যে এসেছে 'পতি, পত্নী ওউর ও’ কমেডি ছবির ট্রেলার। আর একদিনের মধ্যেই তা নিয়ে বিতর্ক শুরু হয়ে গিয়েছে। এই ছবির একটি সংলাপ, যা চিন্টু ত্যাগি ওরফে অভিনেতা কার্তিক আরিয়ানের মুখে শোনা গিয়েছে, সেটা নিয়েই হইচই পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। মুদাসর আজিজ পরিচালিত এই ছবিটি কমিডির পাশাপাশি পরস্ত্রীতে আসক্তি ও বিবাহ–বর্হিভুত সম্পর্ক নিয়ে তৈরি। যেখানে কার্তিকের সঙ্গে দেখা যাবে ভূমি পেডনেকার ও অনন্যা পাণ্ডেকে।

এই ছবিতেও আরিয়ানকে 'প্যার কে পঞ্চনামা’ ছবির মতোই বিপরীত লিঙ্গের বিরুদ্ধে তারস্বরে চেঁচাতে দেখা যাবে। এই ছবিতে আরিয়ানের বন্ধুর ভূমিকায় রয়েছেন অপরশক্তি খুরানা। যদিও এই ছবির একটি সংলাপে বৈবাহিক ধর্ষণ শব্দটি উঠে আসার ফলেই এই বিতর্কের সৃষ্টি হয়েছে। নেটিজেনদের অনেকেই মনে করছেন এ ধরনের গুরুতর বিষয় নিয়ে ছবিতে মজা না করাই উচিত ছিল। আরিয়ান তথা চিন্টু তাঁর বন্ধুকে বলছেন, 'বিবি সে সেক্স মাঙ্গ লে, তো হাম ভিখারি। বিবি কো সেক্স মানা কর দে, তো হাম অত্যাচারি অউর কিসি তরহা জুগাড় লগা কে উস সে সেক্স হাসিল কর লে না তো বলৎকারি ভি হম হ্যয়।’ সম্প্রতি এক সাক্ষাতকারে ভূমি পেডনেকার দাবি করেছেন যে পরিস্থিতি এমন তৈরি হবে ছবিতে যে মজার বিষয় চলে আসবে, এটা একেবারেই যৌনতা নিয়ে সিনেমা নয়। তবে নেটিজেনরা তা মনে করলে সেটা তাদের ব্যাপার। যদিও ছবির সংলাপ নিয়ে সৌশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই তরজা শুরু হয়ে গিয়েছে।












Click it and Unblock the Notifications