চিকেন টিক্কা–শিক কাবাবে ডুবে ভারতীয় রেস্তোরাঁয় জনি ডেপ বিল করলেন ৪৮ লক্ষ টাকা

চিকেন টিক্কা–শিক কাবাবে ডুবে ভারতীয় রেস্তোরাঁয় জনি ডেপ বিল করলেন ৪৮ লক্ষ টাকা

‌প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে মানহানি মামলায় জয়। সেলিব্রেশন উপলক্ষে হলিউড তারকা জনি ডেপ বেঁছে নিলেন এক ভারতীয় রেস্তোরাঁকে। বার্মিংহামের এক ভারতীয় রেস্তোরাঁ বারাণসী হলে জমিয়ে খাওয়া দাওয়া করলেন জনি ডেপ। রেস্তোরাঁয় কবজি ডুবিয়ে ভারতীয় খাবারের স্বাদ গ্রহণ করলেন এবং তাঁর খাবারের জন্য তিনি ভারতীয় মুদ্রায় ৪৮ লক্ষ টাকা খরচ করে বসলেন।

চিকেন টিক্কা–শিক কাবাবে ডুবে ভারতীয় রেস্তোরাঁয় জনি ডেপ বিল করলেন ৪৮ লক্ষ টাকা

ডেপ তাঁর সঙ্গীতকার বন্ধু জেফ বেক সহ ২০ জনের সঙ্গে ভারতীয় খাবার উপভোগ করলেন। হলিউড তারকা জনি ডেপের আসার খবর এবং রেস্তোরাঁয় কাটানো তার আনন্দের মুহুর্তের ছবি রেস্তোরাঁর তরফে এক ইন্সটাগ্রাম পোস্টে আপলোড করা হয়েছে। এরপরই ঝড়ের বেগে তা ভাইরাল হয়।

হোটেলের অপারেশন ডিরেক্টর মহম্মদ হুসেন এক সাক্ষাৎকারে বলেন, '‌রবিবার বিকেলে আমাদের কাছে একটি কল আসে যাতে বলা হয় জনি ডেপ বন্ধুদের সঙ্গে আমাদের হোটেলে সেলিব্রেশন পার্টিতে যোগ দিতে ইচ্ছুক। আমি প্রথমে অবাক হয়ে গিয়েছিলাম'‌। তিনি বলেন, '‌আমি ভেবেছিলাম খবরটি ভুয়ো কিন্তু কিছুসময় পরেই অভিনেতার নিরাপত্তা দল এসে রেস্তোরাঁটি চেক আউট করে এবং আমরাও অভিনেতার নিরাপত্তার কারণে সম্পূর্ণ হোটেল ওনার নামেই বুক করি।'

কী কী খেলেন জনি ডেপ রেস্তোরাঁতে?‌ উত্তরে হুসেন বলেন, '‌স্টার্টার যেমন শিক কাবাব, চিকেন টিক্কা এবং তন্দুরি কিং প্রন। মেন কোর্সে বাটার চিকেন, পনির টিক্কা মসলা, নান, ভাত এবং স্যালাড। পুরো সন্ধ্যার বিল হয় ৪৮.৬ লক্ষ টাকা।'‌ বারাণসী হল বার্মিংহামের জনপ্রিয় ভারতীয় রেস্তোরাঁ। এই হোটেলে একসঙ্গে ৩৫০ মানুষের খাবার জায়গা সহ, ডাইনিং রুম এবং তিনটি ককটেল বার রয়েছে।


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+