২০১৯-এ জন-অক্ষয়ের সঙ্গে লড়বেন 'বাহুবলী' প্রভাস! বলিউডে আসছে নয়া চমক
আর মাত্র কয়েকটা দিন। তারপরই আসতে চলেছে ২০১৯। রাজনীতি থেকে আর্থ-সামাজিক পরিস্থিতি সমস্ত ক্ষেত্রেই ইতিবাচক কিছু পাওয়ার আশায় বুক বাঁধছেন অনেকেই।
আর মাত্র কয়েকটা দিন। তারপরই আসতে চলেছে ২০১৯। রাজনীতি থেকে আর্থ-সামাজিক পরিস্থিতি সমস্ত ক্ষেত্রেই ইতিবাচক কিছু পাওয়ার আশায় বুক বাঁধছেন অনেকেই। সেভাবেই বলিউডেও একঝাঁক চমক আসতে চলেছে ২০১৯ সালে। আগামী বছর বক্স অফিসের লড়াইয়ে বলিউডের জন আব্রাহাম ও অক্ষয় কুমারের সঙ্গে লড়তে চলেছেন 'বাহুবলী' প্রভাস। দেখে নেওয়া যাক, ২০১৯ সালে বলিউডে কোন কোন ছবি নজর কাড়তে চলেছে।

বছরের শুরুতেই যে ছবি নজর কাড়তে পারে
জন আব্রাহাম অবিনীত 'বাটালা হাউস', অক্ষয় কুমারের 'মিশন মঙ্গল' এর পাশাপাশি কঙ্গনা রানাওয়াত অভিনীত 'মণিকর্ণিকা'ও নজর কাড়তে চলেছে আসন্ন ২০১৯ সালে।

প্রভাস বনাম জন আব্রাহাম
আগামী বছর বক্স অফিস মাততে চলেছে প্রভাস বনাম জন আব্রাহামের লড়াই । 'বাহুবলী' প্রভাস অভিনীত 'সাহো' ও জন আব্রাহাম অভিনীত 'বাটালা হাউস' ২০১৯ সালে এক অপরের সঙ্গে বক্স অফিস যুদ্ধে লিপ্ত হতে চলেছে। যে লড়াইয়ের অপেক্ষায় অনেকেই রয়েছেন।

চমকপ্রদ কয়েকটি ছবি
'বাটালা হাউস' নিয়ে বহুদিন ধরেই আলোচনার কেন্দ্রতে ছিলেন জন আব্রাহাম। ছবিতে তিনি এখ এসিপি-র ভূমিকায় অভিনয় করতে চলেছেন। অন্যদিকে, 'সাহো' ছবিতে প্রভাস কে দেখা যাবে একজন অ্যাকশন হিরোর ভূমিকায়। ছূতে তাংর সঙ্গে জুটি বাঁধছেন শ্রদ্ধা কাপুর।

কঙ্গনার চমক
বহু প্রতিক্ষিত ছবি 'মণিকর্ণিকা' মুক্তি পেতে চলেছে ২০১৯ সালে। ছবিতে রানী লক্ষ্মিবাঈয়ের ভূমিকা. দেখা যাবে কঙ্গনাকে। ছবিতে রয়েছেন বাঙালি অভিনেতা যিশু সেনগুপ্তও।












Click it and Unblock the Notifications