‌জেএনইউয়ের ঘটনা আমায় সারারাত ঘুমোতে দেয়নি:‌ অনিল কাপুর

‌জেএনইউয়ের ঘটনা আমায় সারারাত ঘুমোতে দেয়নি:‌ অনিল কাপুর

রবিবার রাতে জেএনইউ হামলা নিয়ে সকলেই তীব্র সমালোচনা করেছেন। বিশ্ববিদ্যালয়ের ভেতর ঢুকে যেভাবে তাণ্ডব চালানো হয়েছে, পড়ুয়াদের মারধর করা হয়েছে তা নিন্দা করার মত ভাষা খুঁজে পাওয়া যাচ্ছে না। রাজনৈতিক ক্ষেত্র তো বটেই চুপ করে নেই বলিউডও। তাঁরাও সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা নিয়ে সোচ্চার হয়েছেন। জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের হামলা নিয়ে এবার মুখ খুললেন অনিল কাপুর। তিনি জানিয়েছেন, এই ঘটনায় যার জড়িত তাদের শাস্তি হওয়া দরকার। তিনি আরও জানান যে রবিবার রাতে জেএনইউ পড়ুয়াদের সঙ্গে যা ঘটছে তা দেখে তিনি সত্যিই দুঃখিত ও বিস্মিত।

‌জেএনইউয়ের ঘটনা আমায় সারারাত ঘুমোতে দেয়নি:‌ অনিল কাপুর


অনিল কাপুর তাঁর নতুন ছবি '‌মলাঙ্গ’‌–এর ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে এসে জেএনইউ নিয়ে কথা বলেন। তাঁর সঙ্গে ছিলেন সহ–অভিনেতা আদিত্য রয় কাপুর , দিশা পাটানি ও এলি অভরাম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির পরিচালক মোহিত সুরি। ৭ ফেব্রুয়ারি এই ছবিটি মুক্তি পাবে বলে জানা গিয়েছে। অনিল কাপুর বলেন, '‌আমি মনে করি এই ঘটনার সমালোচনা হওয়া উচিত। আমি যা দেখেছি তা সত্যিই দুঃখের ও বেদনাদায়ক। এটা খুবই বিরক্তিকর একটা ঘটনা। এটা চিন্তা করেই আমি গোটা রাত ঘুমায়নি। আমার মনে হয় আপনি হিংস্র হয়ে কোনও কিছু লাভ করতে পারবেন না এবং যারা এই কাজের সঙ্গে যুক্ত তাদের শাস্তি হওয়া দরকার।’‌

জেএনইউ ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ সহ কমপক্ষে ২০ জন রবিবারের হামলায় আক্রান্ত হয়েছেন। বহিরাগতরা লাঠি, রড দিয়ে পড়ুয়া ও শিক্ষকদের দের ওপর হামলা চালায়। ভাঙচুর করে বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি। শাবানা আজমি, অনুরাগ কাশ্যপ, অনুভব সিনহা, তাপসি পান্নু, টুইঙ্কল খান্না, আয়ুষ্মান খুরানা, রিতেশ দেশমুখ, দিয়া মির্জা, বিশাল দাদলানি এবং মহম্মদ জিশান আয়ুব এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় আওয়াজ তুলেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+