বাবা-মায়ের সম্পর্কে ফাটল, তার মাঝেই তুখোড় ব়্যাম্প ওয়াক যিশু-নীলাঞ্জনা কন্যা সারার
বাবা দ্বিতীয় নারীতে আসক্ত জানার পর থেকে মায়ের হাত শক্ত করে ধরেছিলেন সারা। বয়স মাত্র ১৯ বছর। তারমধ্যেই জীবনের অনেক কঠিন সত্য তাকে মেনে নিতে হয়েছে। সারার দ্বিতীয় ব়্যাম্প শো ছিল সেদিন। হাজির হয়ে গিয়েছিলেন নীলাঞ্জনা। যিশুকে কিন্তু সেদিন দেখা যায়নি।
এতেই স্পষ্ট কেবল স্ত্রী নীলাঞ্জনা নন দুই মেয়ের সঙ্গেও তাঁর দূরত্ব তৈরি হয়েছে। গ্ল্যামার দুনিয়ায় মেয়ের এতো বড় একটা সাফল্য দেখতে এলেন না যিশু। বাবার সঙ্গেই প্রথম অভিনয়ে হাতে খড়ি হয়েছিল সারার। সৃজিত মুখোপাধ্যায়ের উমা সিনেমায় দেখা গিয়েছিল ছোট্ট সারা এখন একেবারে যুবতী।

লাল পাড় সাদা শাড়ি পরে এই প্রথম ব্যাম্পে হাঁটল সারা। এটি ছিল সারার দ্বিতীয় ব়্যাম্প শো। তবে শাড়ি পরে প্রথম বার। তারপরেও কোনও জড়তা ছিল না তাঁর। একেবারে প্রফেশনাল ম়ডেলের মতোই ব্যাম্পে হেঁটেছেন তিনি। আর মেয়েকে ব়্যাম্পে দেখে চোখে জল এসে পড়েছিল নীলাঞ্জনার। অনেক ঝড় বয়ে গিয়েছে তাঁর জীবনে। এতোদিনের প্রেম ভালোবাসা দাম্পত্য সব ভেঙে চুরমার হয়ে গিয়েছে।
সারা কিন্তু ব়্যাম্পে অত্যন্ত সাবলীল ভঙ্গিতেই হেঁটেছেন। বলেছেন মা যেহেতু মডেলিং করতেন তাঁর কাছ থেকে টিপস নিয়েছিলেন বলে জানিয়েছেন। এদিন সারার শো দেখতে উপস্থিত হয়েছিলেন তাঁর মাসি চন্দনা শর্মা। ধীরে ধীরে মডেলিং এবং অভিনয়ের দিকে এগোচ্ছেন সারা।
যিশু এখন আর তাঁদের সঙ্গে থাকছেন না। বাবার এই পদক্ষেপের পরে মায়ের পাশেই দাঁড়িয়েছেন তাঁরা। ইতিমধ্যেই বাবাকে আনফলো করতে শুরু করে দিয়েছেন সারা। জানা গিয়েছে মুম্বইয়ে থাকাতালীনই নাকি নিজের আপ্ত সহায়কের সঙ্গে লিভইন শুরু করে দিয়েছিলেন। সেই খবর জানার পরেই ভীষণ ভাবে ভেঙে পড়েছিলেন নীলাঞ্জনা। সম্ভবত সেই কারণেই হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। যদিও সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছিলেন ডিহাইড্রেশনে অসুস্থ হয়ে পড়েছিলেন। সেসময় দুই মেয়ে তাঁকে মন জোর যুগিয়েছে বলেও জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications