জুনের বিয়েতে যিশু-শুভশ্রী কাড়লেন নজর! ভাইরাল হল জমজমাট আসরের ভিডিও

জুনের বিয়েতে যিশু-শুভশ্রী কাড়লেন নজর! ভাইরাল হল জমজমাট আসরের ভিডিও

ঘনিষ্ঠ বন্ধুবান্ধব থেকে পরিবার পরিজনকে নিয়ে গত রবিবার সন্ধ্যায়ে কলকাতা শহরের অন্যতম বিলাসবহুল হোটেলে সম্পন্ন হয় জুন মালিয়ার বিয়ের রিসেপশনের আসর। সেখানে একের পর এক টলিউড তারকা উপস্থিত ছিলেন। হাজির ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায় থেকে পরিচালক রাজ চক্রবর্তীরা। তবে আসর জমিয়ে দিলেন যিশু ও রাজ ঘরনী শুভশ্রী।

জুনের বিয়েতে যিশু ও শুভশ্রীর নাচ!

জুন মালিয়ার বিয়ের রিসেপশনে আসর জমিয়ে নাচলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও যিশু সেনগুপ্ত। আসরে রাজের সঙ্গে আসেন স্ত্রী শুভশ্রী । অন্যদিকে স্ত্রী নীলাঞ্জনার সঙ্গে রাজকীয় সাজে আসেন যিশু। এরপর পার্টির মেজাজ চড়িয়ে গানের তালে পা মেলান শুভশ্রী ও যিশু। যে ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

জুনের বিয়ের কিছু মুহূর্ত

জুন মালিয়া বিয়ের দিনে ফ্যাশনে তাক লাগিয়েছিলেন। আর রিসেপশনেও ঐতিহ্যমণ্ডিত সাজে নজর কেড়েছেন টলিউড অভিনেত্রী। এদিন জুনের স্বামী সৌরভ সেজেছিলেন নীল পোশাকে।

রাজের সেলফি

এদিন , রাজ চক্রবর্তী ও তাঁর স্ত্রী শুভশ্রীও আসেন বিয়ের আসরে। আর আসরে সেলফি তুলে সেই ছবি পোস্টও করেন রাজ। অন্যদিকে , জুনের রিসেপশনের নিমন্ত্রিতদের তালিকায় ছিলেন মুখ্যমন্ত্রী থেকে যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী। মুখ্যমন্ত্রী আসরে না যোগ দিতে পারলেও, সেখানে হাজির হন মিমি।

ছবি সৌজন্য :ইনস্টাগ্রাম

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+