দীপাবলির আসর জমাতে আসছে 'জিও পাগলা', ইতিমধ্যেই হিট ছবির এই গান
দীপাবলি মাতাতে টলিউডে আসছে নতুন ছবি 'জিও পাগলা
দীপাবলি মাতাতে টলিউডে আসছে নতুন ছবি 'জিও পাগলা'। যীশু, সোহম, হিরন, বনি অভিনীত এই ছবির বিভিন্ন গানই বলে দিচ্ছে, হাসির মোড়কে তৈরি হওয়া এই ছবি কতটা জনপ্রিয় হতে চলেছে। ছবিতে নায়িকার ভূমিকায় রয়েছেন শ্রাবন্তী, পায়েলের মতো জনপ্রিয় অভিনেত্রীরা।

ছবির একাধিক গান ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়েছে। ইউ টিউব তথা সোশ্যাল মিডিয়া থেকে গানগুলির জনপ্রিয়তা আরও বেড়েছে। এদিকে , সুরিন্দর ফিল্মের তরফ টুইটে জানানো হয়েছে, মুক্তির কয়েকদিন পরেই ছবির 'গরবীনী মা' গানটি বেশ জনপ্রিয় হয়েছে। ইউ টিউবে ক্রমাগত বাড়ছে তার ভিউজ।
সবমিলিয়ে মজার মোড়কে আবারও এই মাল্টি স্টারকাস্টের ছবি যে বাংলা ফিল্ম যে বাঙালি দর্শকদের মন মাতাবে, তা বলার অপেক্ষা রাখে না। পুজোয় একগুচ্ছ হিট ছবি মুক্তির পর এবার দীপাবলিতেও টলিউডের বক্স অফিস যে ভরা থাকবে তা বলার অপেক্ষা রাখে না।












Click it and Unblock the Notifications