জিয়া খানের আত্মহত্যা মামলায় চার্জ গঠন সূরজ পাঞ্চোলির বিরুদ্ধে
বলিউডে বহু খুনের ঘটনাই চাঞ্চল্য ছড়িয়েছে এযাবৎকালে। বেশ কয়েকটি খুনের ঘটনার সঙ্গে জড়িয়েছে মুম্বইয়ের দুর্নীতির অন্ধকার। তবে অভিনেত্রী জিয়া খানের আত্মহত্যার ঘটনা একেবারেই অন্যরকমের।
বলিউডে বহু খুনের ঘটনাই চাঞ্চল্য ছড়িয়েছে এযাবৎকালে। বেশ কয়েকটি খুনের ঘটনার সঙ্গে জড়িয়েছে মুম্বইয়ের দুর্নীতির অন্ধকার। তবে অভিনেত্রী জিয়া খানের আত্মহত্যার ঘটনা একেবারেই অন্যরকমের। যে আত্মহত্যা সাড়ে ৫ বছর আগে চাঞ্চল্য ছড়িয়েছে বলিউডে। আর সেই ঘটনায় জিয়ার এক্সবয়ফ্রেন্ড সূরজ পাঞ্চোলির বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠল।

জিয়া খানের মৃত্যু বেশ কিছু রহস্যজনক প্রশ্ন রেখে যায়। যার উত্তরের খোঁজ এখনও চলছে। ঘটনার মূল অভিযুক্ত সূরজ পাঞ্চোলি অভিনেতা আদিত্য পাঞ্চোলির ছেলে। মঙ্গলবার মুম্বইয়ের এক আদালত সূরজরে বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ দিয়েছে। সূরজের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৬ নম্বর ধারায় আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ রয়েছে। আগামী ১৪ ফেব্রুয়ারি এই ঘটনার শুনানি হবে।
এদিকে, আদালতে আজ সূরজ পাঞ্চোলি নিজেকে নির্দোষ বলে দাবি করেন। ছেলে সূরজের বিরুদ্ধে চার্জ গঠন হওয়ায় স্বভাবতই হতাশ বাবা আদিত্য, তিনি অবশ্য জানিয়েছেন, 'এবার শুরু হবে আসল লড়াই'। উল্লেখ্য ২০১৩ সালে ৩ জুন জুহুতে জিয়ার বাড়ি থেকেই উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ।












Click it and Unblock the Notifications