(ছবি) ঝলক দিখলা যা ৯ : এবার নাচের তালে পা মেলাবেন কোন কোন তারকা?

আট বছর পেরিয়ে এবারে নয়ে পা দিল ঝলক দিখলা যা। নবম সিজনে তারকা প্রতিযোগীদের তালিকায় কারা রয়েছেন তা ইতিমধ্যেই জানা গিয়েছে। অধিকাংশ তারকাই এবার কালার্স পরিবার থেকেই। প্রত্যেকবারের মতো এবারের তালিকাতেও রয়েছে বৈচিত্র।

টেলিভিশনের হিট বউমা থেকে, ড্যাশিং নায়ক, রিয়্যালিটি শো-র জনপ্রিয় প্রতিযোগী থেকে নামী শেফ, কমেডি শিল্পী থেকে ডান্সিং স্টার কে নেই এই তালিকায়। তাহলে আসুন সময় নষ্ট না করে চটপট দেখে নেওয়া যাক JDJ-এর নবম সিজনের তারকা প্রতিযোগীদের একঝলক

শক্তি অড়োরা

শক্তি অড়োরা

মেরি আশিকি তুমসে হি-র জনপ্রিয় অভিনেতা শক্তি আড়োরা নাচে সেভাবে স্বচ্ছন্দ না হলেও নিজের ১০০ শতাংশ দিয়ে ভাল পারফরম্যান্সের চেষ্টা করবেন বলে জানিয়ে দিয়েছেন।

করিশ্মা তন্না

করিশ্মা তন্না

বড়পর্দায় গ্র্যান্ড মস্তি-র মতো সিনেমায় অভিনয়, ছোটপর্দার মেগা হিট ধারাবাহিক কিউ কি সাস ভি কভি বহু থি-তে অভিনয় করলেও বিগ বস থেকে বেশি জনপ্রিয়তা পেয়েছেন করিশ্মা। সুন্দরী এই অভিনেত্রী কিন্তু নাচেও দারুণ। তাই করিশ্মার থেকে এবার প্রত্যাশাও অনেক বেশি।

নোরা ফতেহি

নোরা ফতেহি

নোরাও বিগ বস-এর প্রাক্তন প্রতিযোগী। বিগ বস-এর শেষ সিজনের চ্যাম্পিয়ান প্রিন্স নরুলার সঙ্গে প্রেমের জাল জড়িয়ে ভালই জনপ্রিয়তা কুড়িয়েছিলেন নোরা। ইনি যে দারুণ বেলি ডান্সার তার ঝলক বিগ বসের বাড়িতেই দেখা গিয়েছিল।

অর্জুন বিজলানি

অর্জুন বিজলানি

টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক নাগিন-এর নায়ক অর্জুন বিজলানিকেও এবার দেখা যাবে নাচতে।

সুরভিন চাওলা

সুরভিন চাওলা

হেট স্টোরি ২-এর অভিনেত্রী সুরভিন চাওলা থাকছেন ঝলকের প্রতিযোদী তালিকায়। সম্প্রতি ২৪ ধারাবাহিকেও দেখা যাবে তাকে।

হেলি শাহ

হেলি শাহ

স্বরাগিনী ধারাবাহিকের আদর্শ বউমা স্বরা ওরফে হেলি শাহকেও এবার দেখা যাবে ঝলকের মঞ্চে ।

সিদ্ধান্ত গুপ্ত

সিদ্ধান্ত গুপ্ত

টেলিভিশনের সাম্প্রতিককালের চকোলেট বয় সিদ্ধান্ত। জি টিভির ধারাবাহিক টশন-এ-ইশক ধারাবাহিকে অভিনয় করে ইতিমধ্যেই দর্শকের মন জিতে নিয়েছেন, এবার নিচের নাচ দিয়ে সবার মন জয় করার পালা।

গৌরভ গেরা

গৌরভ গেরা

টেলিভিশনের একসময়ের জনপ্রিয় ধারাবাহিক জস্সি জ্যায়সি কোই নহিতে নন্দুর ভূমিকায় অভিনয় করে জনপ্রিয়তা কুড়িয়েছেন গৌরভ। তার পর থেকে বারবার কমেডিয়ান রূপেই সামনে এসেছেন তিনি। নিজের নাচের যাদু তিনি চালাতে পারেন নাকি তার নাচেও দর্শক হাসির খোরাক খুঁজে পাবেন এখন তাই দেখার।

সলমন ইউসুফ খান

সলমন ইউসুফ খান

ডান্স ইন্ডিয়া ডান্স-এর চ্যাম্পিয়ন এবং এবিসিডি সিনেমার অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করা সলমন যে নাচে পারদর্শী তা কে না জানে। ঝলকে তিনি তারকা প্রতিযোগীর কোরিওগ্রাফারের ভূমিকাও পালন করেছেন। এবার তার প্রতিযোগী হওয়ার পালা।

শান্তনু মহেশ্বরী

শান্তনু মহেশ্বরী

ডান্সিং সেনসেশন শান্তনু এখন টেলিভিশনের জনপ্রিয় মুখ। ঝলকের মঞ্চে শান্তনুকে নিয়েও প্রত্যাশার পারদ কিন্তু চরমে।

শেফ হরপাল সিং সোখি

শেফ হরপাল সিং সোখি

ভারতের সবচেয়ে এনার্জেটিক শেফ বলেই পরিচিত হরপাল। টেলিভিশনের একাধিক রান্নার অনুষ্ঠান করে ঘরে ঘরে এখ জনপ্রিয় মুখ তিনি। ঝলকের মঞ্চে তিনি নতুন স্বাদ আনতে পারবেন কি না এখন তাই দেখার।

প্রিয়াঙ্কা ও পুমন শাহ

প্রিয়াঙ্কা ও পুমন শাহ

ইউটিউবের জনপ্রিয় ভারতনাট্যম ও হিপহপের ফিউশন জুটি প্রিয়াঙ্কা ও পুনমকে এবার বড়পর্দায় দেখতে আগ্রহী জনতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+