ইদে 'সুলতান' অবতারে জিৎ! ছবির ট্রেলারে ধরা পড়ল অভিনেতার নয়া লুক, দেখুন ভিডিও
ইদে আসছেন 'সুলতান'! না, বলিউড নয়, টলিউডেও এবছর থাকছেন সুলতান। তবে সলমন নন, সুলতান অবতারে এবছরের ইদে ধরা দিতে চলেছেন জিৎ । ইদে মুক্তি পেতে চলছে তাঁর ছবি 'সুলতান দ্য স্য়াভিয়র'।
ইদে আসছেন 'সুলতান'! না, বলিউড নয়, টলিউডেও এবছর থাকছেন সুলতান। তবে সলমন নন, সুলতান অবতারে এবছরের ইদে ধরা দিতে চলেছেন জিৎ । ইদে মুক্তি পেতে চলছে তাঁর ছবি 'সুলতান দ্য স্য়াভিয়র'। গত বছর ইদে এসেছিল জিতের 'বস ২'। এবছর ইদের মরশুম ফের দখল করতে চলেছেন 'সুলতান' অবতারের জিৎ!

সুরিন্দর ফিল্মসের সঙ্গে যৌথ প্রযোজনাতে এই ছবি তৈরি করেছেন জিৎ। ফলে শুধু মাত্র নায়ক জিৎ-ই নন , এই ছবিতে প্রযোজক জিৎকেও পাওয়া যাবে। ছবিতে একসহজ সরল মানুষের চরিত্রে রয়েছেন জিৎ। যাঁর নাম সুলতান। তবে এলাকায় দাদাগিরি করতে ছাড়েন না এই সুলতান। বিভিন্ন ঘটনার সূত্রে এক নারী পাচার চক্রের সন্ধান পায় সুলতান। চক্রের মাথা পাণ্ডা সরকার। আর এইখান থেকেই ফিল্মে মোড় নেয় নতুন গল্পের দিকে। ছবির ট্রেলার মুক্তি পেয়েছে সদ্য। ট্রেলার নিয়ে বেশ উচ্ছসিত জিতের ভক্তশিবির।
Here’s the much anticipated #Trailer of #SultanTheSaviour!#Eid2018 https://t.co/nZSi3ajDh5@jeet30 @Mim_Bidya @PriyankaSarkarB @GRASSROOTENT @JeetzFilmworks @nispalsingh @savvygupta @Rajachanda
— Surinder Films (@SurinderFilms) May 28, 2018
পরিচালক রাজা চন্দের ছবি 'সুতান দ্য স্যাভিয়র'। তামিল ছবি 'ভেদলম'-এর রিমেক করা হয়েছে এই ছবিতে। যেছবির মুখ্য ভূমিকায় ছিলেন দক্ষিণী সুপারস্টার অজিত। অজিত অভিনীত সেই 'ডন'-এর চরিত্রেই এবার জিৎ। আসন্ন ইদের মরশুমে এই এই ছবি কতটা সাড়া ফেলে এখন সেদিকেই নজর টলিউডের।












Click it and Unblock the Notifications