দক্ষিণী ছবির রিমেক 'সুলতান' মুক্তির আগে নিন্দুকদের কোন বার্তা দিলেন জিৎ

দক্ষিণী তারকা অজিত অভিনীত ছবি 'ভেদলম' জনপ্রিয়তার শিখর ছুঁয়েছিল। দক্ষিণ ভারতের 'থালাইভা' যদি রজনীকান্ত হন,তাহলে অজিত পরিচিত 'থালা' (নেতা) উপাধিতে।

দক্ষিণী তারকা অজিত অভিনীত ছবি 'ভেদলম' জনপ্রিয়তার শিখর ছুঁয়েছিল। দক্ষিণ ভারতের 'থালাইভা' যদি রজনীকান্ত হন,তাহলে অজিত পরিচিত 'থালা' (নেতা) উপাধিতে। সেই অজিতের ছবি ভেদলমের রিমেক হিসাবে উঠে আসছে জিতের 'সুলতান দ্য সেভিয়র' ছবিটি। আগামীকাল ছবিটি মুক্তি পাচ্ছে। জিতের ভক্তরা বলছেন, এই ছবির হাত ধরে জমজমাট হতে চলেছে ইদের আসর। ছবি ঘিরে আশাবাদী সুপারস্টার জিৎ।

দক্ষিণী ছবির রিমেক সুলতান মুক্তির আগে নিন্দুকদের কোন বার্তা দিলেন জিৎ

দক্ষিণী ছবির রিমেক 'সুলতান'-কে ঘিরে সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার হন জিৎ। 'সুলতান' যে 'ভেদলম' এর রিমেক, সে খবর ছড়াতেই সোশ্যাল মিডিয়া জুড়ে ট্রোল শুরু হয় জিতকে নিয়ে। যদিও ট্রোলকে পাত্তা দিতে রাজি নন জিৎ। জিৎ জানিয়েছেন , তিনি এই সমস্ত ট্রোল নিয়ে মাথা ঘামাতে বিন্দুমাত্র রাজি নন। তিনি এক প্রথম সারির ইংরাজি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন যে তাঁরা কমার্সিয়াল ছবি তৈরি করতে চেয়েছিলেন, তাই করেছেন। সেই ছবির গল্প অন্য ভাষার ছবি থেকে গৃহীত কি না তা নিয়ে 'লোকে কি বলছে' তা ভাবতে রাজি নন জিৎ। ছবির গল্প ভালো লেগেছে প্রযোজক থেকে পরিচালকের। অভিনেতা জিতেরকাছে এটাই বড় বিষয় বলে জানিয়েছেন টলি তারকা।

ছবিতে এক সহজ সরল মানুষের চরিত্রে রয়েছেন জিৎ। যাঁর নাম সুলতান। তবে এলাকায় দাদাগিরি করতে ছাড়েন না এই সুলতান। বিভিন্ন ঘটনার সূত্রে এক নারী পাচার চক্রের সন্ধান পায় সুলতান। চক্রের মাথা পাণ্ডা সরকার। আর এইখান থেকেই ফিল্মে মোড় নেয় নতুন গল্পের দিকে। ফিল্মের গল্প শেষ পর্যন্ত কোনদিকে যায়, তা জানা যাবে ১৫ জুন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+