আসছে জয়ললিতার বায়োপিক, নাম ভূমিকায় কোন বলি-নায়িকা! জল্পনা শুরু
একাধিক বায়োপিক নিয়ে মত্ত বলিউড । ইতিহাস থেকে শুরু করে সাম্প্রতিক সময়ের বিভিন্ন চরিত্র জায়গা করে নিয়েছে বলিউডের বায়োপিকের তালিকায়।
একাধিক বায়োপিক নিয়ে মত্ত বলিউড । ইতিহাস থেকে শুরু করে সাম্প্রতিক সময়ের বিভিন্ন চরিত্র জায়গা করে নিয়েছে বলিউডের বায়োপিকের তালিকায়। রানি লক্ষ্মীবাঈ থেকে ইন্দিরা গান্ধী, সাদাত হাসান মান্টো সহ একাধিক চরিত্র নিয়ে তৈরি হচ্ছে বায়োপিক। এবার দেখা যেতে চলেছে দক্ষিণ ভারতের দুঁদে রাজনৈতিক নেত্রী তথা তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার বায়োপিক।

তামিল , তেলুগু ছাড়াও হিন্দিতে নির্মিত হতে চলেছে জয়ললিতার বায়োপিক। এই ঘোষণা করেন ছবির নির্মাতা বিষ্ণুবর্ধন। এর আগে দক্ষিণ ভারতের নামী তারকা সাবিত্রী র বায়োপিক 'মহানটী' ব্যাপক সাড়া পেয়েছে। তৈরি হতে চলেছে দক্ষিণী চলচ্চিত্রের আরও এক নামী তারকা এনটিআরের বায়োপিক। এরই মধ্য়ে বিজয়ের পরিচালনায় আসছে জয়ললিতার বায়োপিক।
এদিকে, ছবিতে নাম ভূমিকায় কে থাকতে চলেছেন তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গিয়েছে। বহু সূত্র থেকে শোনা যাচ্ছে , বলিউড স্টার তথা দক্ষিণী অভিনেত্রী বিদ্যা বালান থাকছেন জয়ললিতার ভূমিকায়। তবে নির্মাতারা বিষয়টি নিয়ে এখনও নিশ্চিত করে কিছু জানাচ্ছেন না। এদিকে, এনটিআরএর বায়োপিকেও থাকছেন বিদ্যা। ছবিতে তিনি দক্ষিণী মেগাস্টারের স্ত্রীয়ের ভূমিকায় থাকবেন।












Click it and Unblock the Notifications