আত্মহত্যা করতে চেয়েছিলেন জয়াপ্রদা! কোন রাজনীতিবিদের সঙ্গে জড়িত ঘটনা উঠে এল
অভিনেত্রী হিসাবে জয়প্রদার খ্যাতির কথা সকলেই জানেন। দক্ষিণী ছবি থেকে বলিউডে পা রাখা এই সুন্দরী অভিনেত্রীর দখলে রয়েছে একাধিক হিট ফিল্ম।
অভিনেত্রী হিসাবে জয়প্রদার খ্যাতির কথা সকলেই জানেন। দক্ষিণী ছবি থেকে বলিউডে পা রাখা এই সুন্দরী অভিনেত্রীর দখলে রয়েছে একাধিক হিট ফিল্ম। ফিল্ম থেকে পরবর্তীকালে জয়প্রদা পদার্পণ করেছেন রাজনীতিতে। সমাজবাদীর পার্টিতে একটা সময়ে প্রথমের সারিতে ছিলেন জয়প্রদা।

রাজনীতির সুবাদেই তাঁকে বহু নেতামন্ত্রীর সঙ্গে সভা, বৈঠকে যেতে হয়েছে। তবে একটা সময় সমাজবাদী পার্টির নেতা অমর সিং -এর সঙ্গে জয়াপ্রদার ভুয়ো ছবি প্রকাশ্যে আসে। আর সেই কারণেই অপমানে জীবনের একটা সময়ে আত্মহত্যার পথ বেছে নিতে চেয়েছিলেন জয়াপ্রদা। সমাজবাদী পার্টির নেতা আজাম খানের বিরুদ্ধে তোপ দেগে জয়াপ্রদা জানান, জয়াকে তাক করে অ্যাসিড হামলা চালাতে চেয়েছিলেন আজম খান।

জয়াপ্রদা জানান, অমর সিং তার কাছে গডফাদারের মত। আর সেই গডফাদারকে নিয়ে অপমানজনক ছবি প্রকাশ্যে আসায় সমজাবাদী পার্টির নেতা আজম খানের দিকেই অভিযোগ এনেছেন জয়াপ্রদা। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এই সম্পর্কে বিভিন্ন ঘটনা জানিয়েছেন অভিনেত্রী।












Click it and Unblock the Notifications