জয়ার বহু প্রতিক্ষিত ছবি 'দেবী' মুক্তি পাচ্ছে কবে! ভাইরাল ছবির প্রথম গানের ভিডিও
হুমায়ূন আহমেদের বিখ্যাত মিশির আলি সিরিজের অন্যতম নামী কাহিনি 'দেবী'। আর সেই কাহিনিই এবার সেলুলয়েডে বন্দি হতে চলেছে। ছবির প্রযোজক অভিনেত্রী জয়া আহসান।
হুমায়ূন আহমেদের বিখ্যাত মিশির আলি সিরিজের অন্যতম নামী কাহিনি 'দেবী'। আর সেই কাহিনিই এবার সেলুলয়েডে বন্দি হতে চলেছে। ছবির প্রযোজক অভিনেত্রী জয়া আহসান। শুধু তাই নয়, ছবির মূল চরিত্রেও রয়েছেন তিনি।

গৃহবধূ রানুকে ঘিরে এই ছবির গল্পের নিউক্লিয়াসটি তৈরি হয়েছে। রানু যা দেখতে পেত, তা একজন স্বাভাবিক অবস্থায় থাকা মানুষের পক্ষে দেখা সম্ভব নয়। ক্রমেই প্রশ্ন উঠতে থাকে রানুর মানসিক অবস্থা নিয়ে। এমনই এক সময়ে রানুর চিকিৎসার দায়িত্ব নেন মনোবিজ্ঞানী মিশির আলি। রানু সম্পর্কে উদ্ঘাটিত হয় এক বিস্ফোরক তথ্য। জানা যায় এক অতি আশ্চর্য ঘটনার কথা। এমনই রহস্য নিয়ে ছবি 'দেবী'। ছবিতে মিশির আলির চরিত্রে রয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ছবির প্রথম গান। আর তা মুক্তি পেতেই জনপ্রিয়তা লাভ করে।
অনম বিশ্বাস পরিচালিত 'দেবী'র মুক্তি পাওয়ার কথা ছিল ৭ সেপ্টেম্বর। তবে সেই দিন ছবিটি মুক্তি পাচ্ছে না। প্রযোজক জয়া আহসান জানিয়েছেন, অক্টোবর অর্থাৎ দুর্গাপুজোর মাসে মুক্তি পাচ্ছে জয়া আহসানের 'দেবী'। তারিখ এখনও চূড়ান্ত না হলেও, দুর্গাপুজোর সময়েই ছবিটি মুক্তি পাবে বলে খবর।












Click it and Unblock the Notifications