জয়ার 'দেবী' অবতারে মজে দর্শকরা! ক্রমেই বাড়ছে জনপ্রিয়তা

এই পুজোয় দর্শকদের 'দেবী' ছবিটি উপহার দিয়েছেন জয়া আহসান। শুধু অভিনেত্রী হিসাবে নয়, প্রযোজক হিসাবেও এই ছবির অন্যতম অবিচ্ছেদ্য অংশ তিনি।

এই পুজোয় দর্শকদের 'দেবী' ছবিটি উপহার দিয়েছেন জয়া আহসান। শুধু অভিনেত্রী হিসাবে নয়, প্রযোজক হিসাবেও এই ছবির অন্যতম অবিচ্ছেদ্য অংশ তিনি। আর ওপার বাংলার দর্শক আপাতত জয়ার এই রূপেই মজে রয়েছেন।

জয়ার দেবী অবতারে মজে দর্শকরা! ক্রমেই বাড়ছে জনপ্রিয়তা

গত ১২ অক্টোবর মুক্তি পায় 'দেবী'। প্রথমে বাংলাদেশের মোট ২৮টি হল-এ ছবিটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় নির্মাতা সংস্থা। কিন্তু পরে ছবির জনপ্রিয়তা দেখে তা ২৮ থেকে বেড়ে ৩৫ করা হয়েছে। জানা গিয়েছে, প্রথম দিনের প্রথম শো থেকেই ব্যাপক সাড়া পেয়েছে জয়া আহসান ও চঞ্চল চৌধুরী অভিনীত 'দেবী'। ইতিমধ্যেই ব্যাপক সাড়া পেয়েছে ছবিটি। জয়া আহসানের প্রযোজনা সংস্থা 'সি তে সিনেমা'র প্রথম চলচ্চিত্র 'দেবী'।
ছবির সাফল্যে উচ্ছ্বসিত এই বাংলাদেশী অভিনেত্রী।

প্রসঙ্গত, হুমায়ূন আহমেদের বিখ্যাত লেখা 'মিশির আলি' সিরিজের গল্প 'দেবী'। সেই গল্প অবলম্বনে তারি হয়েছএ জয় আহসান অভিনীত তথা প্রযোজিত ছবি 'দেবী'। ছবিতে রানুর চরিত্রে রয়েছেন এই বাংলাদেশী অভিনেত্রী। মিশির আলির চরিত্রে থাকছেন চঞ্চল চৌধুরী। উল্লেখ্য, বাংলাদেশের ছবি 'আয়নাবাজি'-তে চঞ্চলের অভিনয় ব্যাপক সাড়া ফেলে দেয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+