অভিনেত্রীকে ধর্ষণ ও খুনের চেষ্টা, ধিক্কার জানিয়ে ফেসবুকে সরব হলেন জয়া আহসান

অভিনেত্রীকে ধর্ষণ ও খুনের চেষ্টা, ধিক্কার জানিয়ে ফেসবুকে সরব হলেন জয়া আহসান

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রীকে ধর্ষণ ও খুনের চেষ্টা করা হল। এই ঘটনায় পুলিশ এক ব্যবসায়ী সহ ৩ জনকে গ্রেফতার করেছে। এই ঘটনার বিরুদ্ধে এবার ফেসবুকে সরব হলেন বাংলাদেশ ও টলিউডের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

অভিনেত্রীকে ধর্ষণ ও খুনের চেষ্টা, ধিক্কার জানিয়ে ফেসবুকে সরব হলেন জয়া আহসান


সোমবার নিজের ফেসবুক প্রোফাইলে জয়া আহসান পরীমণির ছবি শেয়ার করে জানিয়েছেন এই খবরটা পাওয়ার পর থেকে তিনি খুবই বিরক্ত হয়ে রয়েছেন এবং এই ঘটনাকে তিনি ধিক্কার জানিয়েছেন। একজন মানুষ হিসেবে, মেয়ে হিসেবে আর অভিনয় জগতের সদস্য হিসেবে তিনি কতটা কষ্ট পাচ্ছেন সেকথা জানিয়ে জয়া প্রশ্ন তোলেন। জয়া পোস্টে লেখেন, 'একবিংশ শতকের অনেকটা পথ পার হয়ে এসে এখনও মেয়েদের এমন লাঞ্ছনা দেখতে হবে? কোনও মানুষ, কোনো মেয়ের সঙ্গে এমন আচরণ করার মন, মানসিকতা বা দুঃসাহস কোত্থেকে আসে? যে চলচ্চিত্রশিল্পকে রক্তে-ঘামে আমরা তিল তিল করে গড়ে তুলছি, তা এতই নাজুক, এতই খেলো’‌ শুধু তাই নয়, জয়া এই ঘটনার উপযুক্ত বিচার চেয়েছেন। ‌

প্রসঙ্গত, বুধবার মাঝরাতে ঢাকার আশুলিয়ার বোট ক্লাবে অভিনেত্রী পরীমণিকে ধর্ষণ ও খুনের চেষ্টা করার অভিযোগে পুলিশ ৬ জনকে গ্রেফতার করেছে। অভিনেত্রী তাঁর সোশ্যাল মিডিয়ার পোস্টেও একই অভিযোগ করেছেন। মামলার দায়ের হওয়ার পর ব্যবসায়ী নাসির উদ্দিন-সহ পাঁচ জনকে রাজধানী ঢাকার উত্তরা থেকে সোমবার দুপুরে গ্রেপ্তার করা হয়। পরীমণি নিজের ফেসবুকে গোটা ঘটনাটি জানিয়ে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে উপযুক্ত বিচারের দাবি করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+