Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Jawan Trailer: অবশেষে প্রকাশ্যে জওয়ানের ট্রেলর, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কী লিখলেন শাহরুখ খান

অবশেষে প্রকাশ্যে এলো জওয়ান ছবির ট্রেলর। দুবাইয়ের বুর্জ খলিফা থেকে নিজের মেগা প্রোজেক্টের ছবি রিলিজ করলেন শাহরুখ খান। সোশ্যাল মিডিয়ায় সেই ট্রেলর শেয়ার করে শাহরুখ লিখেছেন,' বেটে কো হাত লাগানে সে প্যাহেলে বাপ সে বাত কর'

বৃহস্পতিবার বুর্জ খলিফা থেকে মুক্তি পায় জওয়ান ছবির ট্রেলর। তারক আগে বুধবার রাখী পূর্ণিমার দিনে বৈষ্ণোদেবী মন্দিরে গিয়ে পুজো িদয়ে এসেছিলেন শাহরুখ খান। তার পরে অডিও রিলিস অনুষ্ঠানে তিনি যান চেন্নাই। সেখানে বিজয় থ্যালাপতিকে সঙ্গে নিয়ে তিনি জওয়ানের অডিও রিলিজ করেন।

Jawan Trailer

জওয়ান ছবিকতে দেখা যাবে দুই দক্ষিণী তারকাকে। তার মধ্যে রয়েছে নয়নতারা এবং বিজয় থ্যালাপতি। এছাড়াও আরও কয়েকজন দক্ষিণী তারকা রয়েছে এখানে। সেকারণে তামিল এবং হিন্দি দুই ভাষাতেই মুক্তি পাবে ছবিটি। দক্ষিণ ভারতে যখন চলছে রজনী ঝড়। ঠিক তার কয়েকদিনের মধ্যেই মুক্তি পেল শাহরুখ খানের জওয়ান ছবির ট্রেলর। তাতে জেলরের মোহ কাটবে কিনা সন্দেহ রয়েছে সিনে প্রেমীদের।

অন্য দিকে বলিউডে এখন চলছে গদর-২ ঝড়। তার মাঝে কোনও সিনেমাই বক্স অফিসে দাঁড়াতে পারেনি। গত তিন সপ্তার ধরে বক্স অফিস কাঁপিয়ে চলেছে গদর টু। শাহরুখ খান নিজেও দেখেছেন গদর-২ ছবিটি। তরপরে সানি দেওলকে তিনি ফোনও করেছিলেন। সানি দেওল নিজে জানিয়েছেন সেকথা। গদর ২-র এই সম্মোহনের মাঝেই জওয়ানের ট্রেলর মুক্তি কতটা মন ঘোরাতে পারবে দর্শকদের তা নিয়ে প্রশ্ন রয়েছে।

অন্যদিকে সেপ্টেম্বরেই মুক্তি পাওয়ার কথা জওয়ান ছবিটির। ততদিনে গদর-২র সম্মোহন থেকে বক্স অফিস মুক্ত হতে পারবে তো? এই নিয়ে সংশয় তৈরি হয়েছে। এদিকে আগেই জওয়ানের বেশ কয়েকটি গান প্রকাশ্যে এসেছে। তবে সেগুলি তেমন ভাবে জনপ্রিয়তা পায়নি। বক্ত অফিসে গদর-২ শাহরুখের পাঠানের রেকর্ড ভেঙে ফেলেছে। এবার মোকাবিলায় জওয়ান।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+