Jawan: কাল মেগা ইভেন্ট, বৈষ্ণোদেবীর মন্দিরে পুজো দিলেন শাহরুখ খান
জওয়ানের জমক শুরু হয়ে গিয়েছে। চেন্নাই ফুটছে SRK উত্তাপে। ট্রেলর রিলিজের মেগা ইভেন্টে তৈরি হয়ে রয়েছে দুবাইয়ের বুর্জ খলিফায়। আজ চেন্নাইয়ে অডিও রিলিজ হবে। তার আগে বৈষ্ণোদেবীর মন্দিরে পুজো দিয়ে এলেন বলিউড বাদশাহ।
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিও। দেখা গিয়েছে একটি নীল শার্ট এবং মুখে কালো রঙের মাস্ক পরে মন্দির থেকে বেরোতে দেখা গিয়েছে তাঁকে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েেছ সেই ছবি। চেন্নাইয়ে ইঞ্জিনিয়ারিং কলেজে অডিও লঞ্চ করার কথা।

চেন্নাইয়ে পৌঁছতেই শাহরুখ খানকে বিপুল উৎসাহে স্বাগত জানিয়েছেন। এই সিনেমায় শাহরুখ খানের সঙ্গে দুই তারকাকে দেখা যাবে। বিজয় থ্যালাপতি এবং নয়ন তারা। জানা গিয়েছিল চেন্নাইয়ের এই উৎসবে বিজয় থ্যালাপতির উপস্থিত থাকার কথা রয়েছে।
আগামীকাল বুর্জ খালিফায় রিলিজ হবে জওয়ানের ট্রেলার। গতকালই তার ইঙ্গিত দিয়ে দিয়েছিলেন শাহরুখ খান। তিনি ঘোষণা করেছিলেন, আগামীকাল বুর্জ খলিফায় রাত ৯টায় হবে ট্রেলার রিলিজ করবে। তিনি নিজেও থাকবেন সেই অনুষ্ঠানে। সেই সঙ্গে সেই অনুষ্ঠানে লাল পোশাক পরে আসার কথা বলেছেন তিনি।
এদিকে গদর-২ ঝড়ের মাঝে শাহরুখ খানের জওয়ান কতটা দাঁড়াতে পাড়বে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। যদিও গদর-২ স্টার সানি দেওয়লের সঙ্গে আবার প্যাচ আপ করে নিয়েছেন। শাহরুখ খান নিজে জানিয়েছেন তিনি গদর-২ দেখেছিলেন। সানি দেওল জানিয়েছেন, শাহরুখ খান নাকি গদর-২ দেখার আগে তাঁকে ফোন করেছিলেন। এবং গদর-২ দেখার পরেও তাঁকে ফোন করেছেন। সানি দেওল জানিয়েছেন তাঁর সঙ্গে শাহরুখ খান নিয়ে কথাও বলেছেন।












Click it and Unblock the Notifications