Jawan: ছাড়িয়ে গেছে ২০০০ টাকা, রেকর্ড দামে বিক্রি হচ্ছে জওয়ানের টিকিট

আগামীকাল বড় পর্দায় ফিরছেন শাহরুখ খান। গোটা দেশ যেন শাহরুখ ফিভারে কাঁপছে। হট কেকের মতো বিক্রি হয়ে যাচ্ছে টিকিট। রেকর্ড দাম চড়েছে শাহরুখের সিনেমা জওয়ানের। পাঠানের থেকেও জওয়ানের টিকিটের দাম চড়েছে।

মুম্বই শহরে ২০০০ টাকার থেকেও বেশি দামে বিক্রি হচ্ছে শাহরুখের জওয়ান ছবির প্রিমিয়ার শোয়ের টিকিট। কোনও শপিং মল বা আইম্যাক্স নয়। সাধারণ সিনেমা হলের টিকিটের দামই ২০০০ টাকা ছাড়িয়ে গিয়েছে। আর মাত্র কয়েক ঘণ্টা অপেক্ষা। তারপরেই বড়পার্দায় মুক্তি পাবে ছবিটি।

Jawan

এর আগে পাঠান ছবির টিকিটের দাম চড়েছিল দেড় হাজার টাকা। জওয়ানের টিকিটের দাম ছাপিয়ে গিয়েছে সেটা। ২০০০ থেকে ২৩০০ টাকা করে বিক্রি করে বিক্রি হচ্ছে সেগুলি। ক্রিস্টোফার নলেন সিনেমায় জওয়ানের টিকিটের দাম চড়েছে ২৪৫০ টাকা। পিিভআর থেকে শুরু করে আইম্যাক্স, জিও ওয়ার্ল্ড ড্রাইভ। আইম্যাক্সে টিকিটের দাম চড়েছে ২ হাজার টাকার উপরে।

হিন্দি, তামিল এবং তেলুগু তিনটি ভাষায় মুক্তি পাবে ছবিটি। শাহরুখের জওয়ান অগ্রিম বুকিংয়ে রেকর্ড গড়েছে। শাহরুখ খানের এই ছবি ঘিরে উন্মাদনতা তুঙ্গে। কলকাতা শহরে আবার ভোর ৫টায় শুরু হবে শাহরুখ খানের ছবির প্রথম শো। কলকাতা শহর রেকর্ড গড়েছে। ২ ঘণ্টা ৪৯ মিনিটের সিনেমা কতটা কেরামতি দেখাবেন শাহরুখ খান সেটা দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।

Jawan

৪ বছর পর পাঠান প্রথম ছবি এবছর মুক্তি পেয়েছে। তার তাতে রেকর্ড দাম চড়েছিল পাঠানের টিকিটের। এবং বক্স অফিসে ১০০ কোটি টাকার কালেশন করেছিল শাহরুখ খানের পাঠান। এবার সেই ছবির রেকর্ড ভাঙবে কিনা সেটাই দেখার। ৩০০ কোটি টাকার বাজেটের সিনেমা শাহরুখ খানের জওয়ান। তাতে দুই দক্ষিণী তারকাও রয়েছে। সূত্রের খবর ছবিটির জন্য শাহরুখ নাকি একাই ১০০ কোটি টাকা নিয়েছে। ১০ কোটি নীচে সিনেমার কোনও তারকাই কোনও পারিশ্রমিক নেননি বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+