Jawan: বলিউডে পা রেখেই মেগাস্টার, তাতেও কেন অ্যাটলির উপর চটলেন নয়নতারা

বলিউডে প্রথম ছবি নতয়নতারার। শাহরুখ খান আর অ্যাটলির সঙ্গে কাজ। তাতেই কেল্লাফতে। ৯০০ কোটির ক্যাম্পে পৌঁছে গিয়েছে শাহরুখের জওয়ান। তাতেও সন্তুষ্ট নন নয়নতরা। শোনা যাচ্ছে পরিচালক অ্যাটলির প্রতি ভীষণ ভাবে অসন্তুষ্ট অভিনেত্রী।

শোনা যাচ্ছে তিনি এতোটাই পরিচালক অ্যাটলির প্রতি অসন্তুষ্ট যে আর কোনও বলিউড সিনেমা করতে চাইছেন না তিনি। অভিেনত্রী অভিযোগ করেছেন নাকি পরিচালক অ্যাটলি জওয়ান ছবিতে তাঁর চরিত্র অনেকটা কাটছাট করে দিয়েছেন। দীপিকা পাড়ুকোনের চরিত্রকে যতটা বেশি গুরুত্ব দেওয়া হয়েছে তাঁর চরিত্রকে নাকি ততটা বেশি গুরুত্ব দেওয়া হয়নি।

Jawan

শাহরুখ খানের সঙ্গে একাধিক ছবিতে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। সেকারণে দীপিকার সঙ্গে শাহরুখের ঘনিষ্ঠতা বেশি। সেকারণেই হয়তো দীপিকার চরিত্রকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ছবিতে। ছবিতে শাহরুখের ডবল রোল রয়েছে। সেখানে দীপিকাকে শাহরুখ খানের সঙ্গে বেশি সময় ধরে দেখানো হয়েছে বলে অভিযোগ নয়নতারার।

এদিকে দক্ষিনের প্রথম সারির অভিনেত্রী নয়নতারা। কিন্তু জওয়ান ছবিতে তাঁর চরিত্রকে ছোট করে দেখানো হয়েছে এবং কম গুরুত্ব দেওয়া হয়েছে। সেকারণে অ্যাটলির প্রতি ভীষণভাবে অসন্তুষ্ট তিনি। সেকারণে আপাতত কোনও বলিউড সিনেমা না করার সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণের এই তারকা অভিনেত্রী। প্রসঙ্গত উল্লেখ্য জওয়ানের প্রায় কোনও প্রমোশনে দেখা যায়নি নয়নতারাকে। এমনকী মুম্বইয়ে জওয়ানের সাকসেস মিটেও দেখা যায়নি নয়নতকারাকে।

যদিও নয়নতারার পক্ষ থেকে জানানো হয়েছে, নিজের কোনও ছবির প্রমোশনেই নয়নতারা যান না । কারণ আগে এই নিয়ে তাঁর তিক্ত অভিজ্ঞতা রয়েছে। তার মন্তব্যকে ভুল ভাবে ব্যাখ্যা করা হয়েছিল। সেকারণে তিনি মনে করেন প্রচারটা তাঁর কাজ নয়। তাঁর কাজ অভিনয় করা এবং সেটাই তিনি সবটা দিয়ে করতে চান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+