‌Jawan: ১০,০০০ সিনেমা হলে একসঙ্গে মুক্তি জওয়ানের, ভিড় সামলাতে শেষে সিনেমা হলের সামনে মোতায়েন পুলিশ

শাহরুখ খান ক্রেজে ফুটছে গোটা দেশ। রাত জেগে অপেক্ষা করছে শহর। ভোর ৫টা শো হাউসফুল। সিনেমা হল থেকে বেড়িয়ে বাজি পোড়ানো। গাড়ির মাথায় চড়ে নাচানাচি কি না হয়েছে। বেলা যত গড়াচ্ছে তত চড়ছে শাহরুখ খান জ্বর।

গোটা দেশে ১০,০০০ সিনেমা হলে মুক্তি পেয়েছে শহরুখের ছবি জওয়ান। প্রথম দিনেই বক্স অফিসে রেকর্ড কালেকশনের পথে জওয়ান। রজনীকান্তের জেলর থেকে সানি দেওয়লের গদর-টু কোনওটাই আর ধারে কাছে নেই। সিনেমা হলের সামনে একেবারে উৎসবের আমেজ। বাজি পোড়ানো থেকে বক্স বাজিয়ে নাচানাচি উদ্দাম আনন্দে মশগুল শহরুখ অনুরাগীরা।

‌Jawan

শোনা যাচ্ছে শাহরুখ খানও নাকি রাত জেগেেছন। ভোর হতেই তিনি সোশ্যাল মিডিয়ায় সকলকে সিনেমা হলে দেখা করার কথা বলেছিলেন। শাহরুখের জওয়ান প্রথম দিনেই প্রায় ৭৫ কোটি টাকা কালেকশন করে ফেলবে বলে মনে করা হচ্ছে। জওয়ান দেখা নিয়ে উত্তেজনায় ফুটছে একািধক শহর। ভিড় সামলাতে পুলিশ ডেকেছে একাধিক সিনেমা হল কর্তৃপক্ষ। সেটাই নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে।

শাহরুখের ছবি দেখার হুজুগে গোটা দেশ কাঁপছে। একাধিক শহরে সিনেমা হলের সামনে চলছে বাজি পোড়ানো চলছে। সিনেমা হলের মধ্যেই নাচ গান শুরু করে দিচ্ছেন দর্শকরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই সব ভিডিও। শুধু উত্তর ভারতে নয় দক্ষিণ ভারতেও সমান ক্রেজ দেখা গিয়েছে শাহরুখ খানকে নিয়ে। দক্ষিণ ভারতে সাধারণত বলিউডের সিনেমা তেমন চলে না। কিন্তু এবার শাহরুখের সিনেমায় দুই দক্ষিনী তারকা রয়েছে সেকারণে দক্ষিণ ভারতেও শাহরুখের জওয়ান দেখতে ভিড় করছেন দর্শকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+