Jawan: জওয়ানের জেলের সেট তৈরিতে কত টাকা খরচ হয়েছে জানেন? শুনলে চোখ কপালে উঠবে
বক্সঅফিসে রেকর্ড কালেকশন। তাতে কি ছবি তৈরির খরচ উঠে যাবে অ্যাটলির। কারণ কোটি কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছে শাহরুখের জওয়ান ছবিটি। একটি সেট তৈরি করতে পরিচালক অ্যাটলি যে টাকা খরচ করেছে তার পরিমাণ শুনলে চোখ কপালে উঠবে।
জওয়ান ছবির জেলের সেট তৈরি করতেই শুধু ৪৫ লক্ষ টাকা খরচ করা হয়েছে। এমনই তথ্য প্রকাশ্যে এসেছে। জওয়ান ছবিতে শাহরুখ-দীপিকার সিনের জন্য মহিলাদের যে সেল দেখানো হয়েছে সেটা তৈরি করচে ৪৫ লক্ষ টাকা খরচ করা হয়েছে। তাহলে আন্দাজ করাই যায় যে গোটা ছবিটি তৈরি করতে কত কোটি টাকা খরচ করা হয়েছে।

অ্যাটলি নিজেই জানিয়েছিলেন তিনি হলিউডের অ্যাকশন ডিরেক্টরদের সাহায্য নিয়েছিলেন ছবিটির অ্যাকশন দৃশ্যের জন্য। তার খরচও কিছু কম নয়। তাতে কয়েক কোটি টাকা তো খরচ হয়েইছে। তার উপরে অভিনেতা অবিনেত্রীদের টাকা দিতে হয়েছে। শাহরুখ খান একাই ১০০ কোটি টাকা নিয়েছেন। পারিশ্রমিকে পিছিয়ে নেই অন্য অভিনেতারাও।
এক অসমীয়া পরিচালক দাবি করেছেন শাহরুখ খানের জওয়ান ছবির একটি সেট তৈরি করতে যে টাকা খরচ করা হয়েছে সেটায় ৪৫টি সিনেমা তিনি করে ফেলতে পারবেন। শাহরুখ খানের সিনেমার বাজেট নিয়ে এখনও প্রকাশ্যে কোনও তথ্য আসেননি। এমনকী শাহরুখ নিজে কতটাকা পারিশ্রমিক নিয়েছেন তা নিয়েও কোনও কথা বলেননি। তবে সেই বাজেট যে কয়েকশো কোটি হতে পারে তাতে কোনও সন্দেহ নেই।












Click it and Unblock the Notifications