Jawan: গদর-২কে টক্কর দিতে জওয়ান নিয়ে মেগা প্ল্যানিং SRK-র, ট্রেলার রিলিজেই থাকছে বড় চমক

গদর-২ হুড়মুড়িয়ে চলছে বক্স অফিসে। তারই মাঝে শাহরুখ খানের মেগা প্রোজেক্ট জওয়ান আসার প্রস্তুতি শুরু করে দিয়েছে। গদর-২-র জনপ্রিয়তার জোয়াড়ে জওয়ান কতটা জায়গা করে নিতে পারবে তা নিয়ে শঙ্কা রয়েছে। সেকারণেই ট্রেলর রিলিজেই বড় চমক রাখছেন শাহরুখ খান।

জানা গিয়েছে আগামী ৩১ অগাস্ট জওয়ান ছবির ট্রেলর মুক্তি পাবে বলে বড় ঘোষণা করেছেন শাহরুখ খান। তার জন্য এবার বিশেষ আয়োজন করা হয়েছে। এবার ট্রেলর রিলিজেও থাকছে বড় চমক। দুবাইয়ের জনপ্রিয় টাওয়ারক বুর্জ খলিফায় রিলিজ করা হবে ট্রেলরটি। এবং সেটা যে বুর্জ খলিফা থেকে ৩১ তারিখে রিলিজ করা হবে তার ঘোষণাও সেই বুর্জ খলিফা থেকেই করেছেন শাহরুখ খান।

Jawan

সোশ্যাল মিডিয়ায় সেকথা ঘোষণা করে শাহরুখ খান লিখেছেন, 'জওয়ান কা জশন মে আপকা সাথ না হো ইয়ে হো নেহি সাকতা। আ রাহা হুঁ ম্যায় বুর্জ খলিফা।' ৩১ অগাস্ট রাত ৯টা নাগাদ তিনি জওয়ানের ট্রেলর লঞ্চ করবেন বলে ঘোষণা করেছেন। এবং সেই অনুষ্ঠানে যাঁরা অংশ নেবেন তাঁদের সকলকে লাল পোশাকে আসার অনুরোধ জানিয়েছেন তিনি। এক কথায় ড্রেস কোড ঠিক করে দিয়েছেন তিনি।

গদর-২ মুক্তি পাওয়ার আগেই শাহরুখ খানের জওয়ান ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছিল। সেই নিয়ে হই হই পড়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। তার মাঝেই গদর-২ ঝড়ে এক প্রকার জওয়ান ঢাকা পড়ে যায়। এই পরিস্থিতিতে নিজের ছবিকে চালাতে যে বিশেষ পরিকল্পনা করতেই হবে এসআরকেকে তা আর বলার অপেক্ষা রাখে না। মনে করা হচ্ছে ৭ সেপ্টেম্বর জওয়ান মুক্তি পাবে সিনেমা হলে।

এই ছবিতে পাঠানের মতোই শাহরুখ খানের সঙ্গে দেখা যাবে দিপীকা পাড়ুকোনকে তবে একটা নতুন চমক থাকছে। ছবিতে দেখা যাবে দক্ষিমী তারকা নয়নতারা এবং বিজয় সতপতিকে। শোনা যাচ্ছে ছবিটিতে শাহরুখ খানের ডবল রোল রয়েছে। এই নিয়ে একািধক জল্পনা রয়েছে। তবে গদর-২র হুজুকের মাঝে শাহরুখ খানের জওয়ান কতটা টিকতে পারবে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+