Jawan OTT release: এবার মুঠোফোনে শাহরুখ ম্যাজিক, জেনে নিন জওয়ানের ওটিটি রিলিজ কবে
বক্স অফিসে ধামাল ঘটিয়েছে শহরুখ খানের জওয়ান। বলিউডের সব ছবির রেকর্ড ব্রেক করে দিয়েছে ছবিটি। এবার একেবারে হাতের মুঠোফোনে মিলবে ছবিটি। অর্থাৎ জওয়ান ছবিরি ওটিটি রিলিজ হতে চলেছে খুব শীঘ্রই। কবে কোন প্ল্যাটফর্মে মুক্তি পাবে ছবিটি ইতিমধ্যেই তার ইঙ্গিত মিলেছে।
আগামীকাল অর্থাৎ ২ নভেম্বর শাহরুখ খানের জন্মদিন। বলিউড বাদশাহর জন্মদিকে সামনে রেখেই ওটিটি রিলিজের বড় ঘোষণা হতে চলেছে। ইতিমধ্যেই নেটফ্লিক্স তার ইঙ্গিত দিয়ে ফেলেছে। মনে করা হচ্ছে আগামীকাল ওটিটি মুক্তির সঠিক দিন ঘোষণা করবে নেটফ্লিক্স।

শাহরুখ খানের জন্মদিনের দিনেই জওয়ান ছবিটির ওটিটি রিলিজ হবে বলে মনে করা হচ্ছে। যদিও নেটফ্লিক্সের তরফ থেকে এই নিয়ে কোনও সঠিক তথ্য এখনও জানানো হয়নি। যদি আগামীকাল ওটিটি মুক্তি নাও হয় তাহলে আগামীকালই হয়তো ওটিটি মুক্তির দিন ঘোষণা করা হবে। এই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে।
তিনটি ভাষাতেই ওটিটিতে মুক্তি পাবে ছবিটি। প্রসঙ্গত উল্লেখ্য নভেম্বরেই সলমন খানের বহু প্রতিক্ষিত সিেনমা টাইগার থ্রি মুক্তি পেতে চলেছে। দীপাবলির দিনেই আগামী ১২ নভেম্বর ছবিটি মুক্তি পাবে। তার আগেই জওয়ানের ওটিটি রিলিজ করে দেওয়ার পরিকল্পনা চলছে। যদিও ইঙ্গিত দিলেও এখনও জওয়ানের ওটিটি রিলিজের দিন ঠিক করে জানাচ্ছে না নেটফ্লিক্স। এদিকে একে পর এক টিজার দিয়ে চলেছে।
গত ২৪ সেপ্টেম্বর শাহরুখ খানের জওয়ান ছবিটি মুক্তি পেয়েছিল। তারপরে বলিউডের সব রেকর্ড ভেঙে দিয়েছে ছবিটি। গোটা বিশ্বে ১০০০ কোটির ব্যবসা করেছে শাহরুখের জওয়ান। পিছনে ফেলে দিয়েছে পাঠানকেও। নিজের ছবিকেই নিজে চ্যালেঞ্জ জানিয়েছেন শাহরুখ খান। এই প্রথম দক্ষিণ ভারতের পরিচালক অ্যাটলির সঙ্গে কাজ করেছেন তিনি।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications