কবে মুক্তি পাবে ‘জওয়ান’ সিনেমাটি, ছবি নিয়ে বড় ঘোষণা শাহরুখের
'পাঠান’ সিনেমার পর 'জওয়ান’ ছবির জন্য অভিনেতা শাহরুখ খান এখন খবরের শিরোনামে রয়েছেন। অ্যাকশন, থ্রিলার ভিত্তিক ছবি দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনুগামীরা। এবার শাহরুখ খান একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে ছবিটি কবে মুক্তি পাবে তা জানিয়ে দেওয়া হয়েছে।
সিনেমাটি কিন্তু জুন মাসে মুক্তি পাওয়ার কথা ছিল, তবে এখন সিনেমাটি মুক্তির তারিখ কিন্তু পিছিয়ে গেছে। জানা গিয়েছে সেপ্টেম্বর মাসের ৭ তারিখ মুক্তি পাবে। কিং খান নিজের সোশ্যাল মিডিয়ায় প্রোফাইলে একটি ভিডিও শেয়ার করেছেন এবং জানিয়েছেন কবে মুক্তি পাবে জওয়ান ছবিটি। তিনি একটি ক্যাপশনও লিখেছেন, তিনি লিখেছেন, জওয়ান ৭ সেপ্টেম্বর, ২০২৩ সালে মুক্তি পাবে।

আগে জানা গিয়েছিল, পাঠানের পর এবার বক্স অফিস কাপাতে আসছে জওয়ান। জুন মাসে ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল তবে এখন কিন্তু সিনেমাটি মুক্তির পাওয়ার দিন পিছিয়ে যাচ্ছে বলে শোনা যাচ্ছে।জওয়ান সিনেমাটি পরিচালনা করেছেন অ্যাটলি। চলচ্চিত্র সমালোচক রমেশ বালাও জানিয়েছেন, 'অক্টোবর মাসে মুক্তি পেতে চলেছে আসন্ন সিনেমাটি।' সেই মাসেই কিন্তু দুর্গাপুজো, দশেরার মতো বড় উৎসব, তাহলে সেই সময়েই কী ছবিটি রিলিজ করলে বক্স অফিসে ঝড় তুলতে পারবে। তাই জন্যই কী ছবি মুক্তির তারিখ পিছোনো হল।
২০২১ সাল থেকে আসন্ন সিনেমার শুটিং শুরু হয়েছে, তারপর নানান জায়গায় সিনেমার শুটিং হয়েছে। কিং খান ছাড়াও এই সিনেমায় অভিনয় করতে দেখা যাবে বিজয় সেতুপতি, নয়নতারা, প্রিয়মনির মতো বড় বড় তারকারা।
বলা বাহুল্য, জওয়ানের পর মুক্তি পাবে শাহরুখ খানের আরেক ছবি, নাম ডানকি। যা চলতি বছরের শেষের দিকে মুক্তি পেতে পারে। সিনেমাটি পরিচালনা করেছেন রাজু হিরানি। এই ছবিতে শাহরুখের বিপরীতে অভিনয় করবেন তাপসী পান্নু। আশা করা যায় পাঠান সিনেমার পর আবারও হিট হতে চলেছে জওয়ান ও ডানকি।
নতুন বছরে যেন চমক দিচ্ছেন কিং খান। যশ রাজ ফিল্মসের হাত ধরেই এসেছে 'পাঠান' সিনেমাটি। এই সিনেমায় শাহরুখ খান ছাড়াও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম-সহ অন্যন্যারা। এই সিনেমায় জনকে খল নায়কের ভূমিকায় অভিনয় করেছেন।ছবিটি একটি বিগ বাজেটের ছবি।












Click it and Unblock the Notifications