Jawan: জওয়ানে কত পারিশ্রমিক নিয়েছেন দীপিকা? নিজেই জানালেন অভিনেত্রী
বক্স অফিসে মেগা হিট শাহরুখ খানের জওয়ান ছবি। তাতে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোনও। এরক আগেও শাহরুখ খানের সঙ্গে একাধিক ছবিতে অভিনয় করেছেন দীপিকা। অভিনেত্রী ডেবিউ ফিল্মই ছিল শাহরুখের সঙ্গে।
বিপুল বাজেটের সিনেমায় অভিনেতা অভিনেত্রীদের ফিও ছিল মারাত্মক। শাহরুখ খান নিজে নাকি ১০০ কোটি টাকা নিয়েছিলেন ছবিতে। নয়নতারা নাকি ৩০ কোটি টাকা নিয়েছিলেন। কিন্তু দীপিকা পাড়ুকোন কত টাকা নিয়েছিলেন সেটা স্পষ্ট করে জানা যাচ্ছিল না।

অবশেষে অভিনেত্রী নিজেই জানিয়েছেন জওয়ান ছবিতে তাঁর ফির কথা। শোনা যাচ্ছিল অ্যাটলির ছবিতে অভিনয়ের জন্য দীপিকা নাকি ১৫ কোটি টাকা নিয়েছিলেন। কিন্তু অভিনেত্রী জানিয়েছেন তিনি একটি টাকাও নেননি শাহরুখের ছবিতে অভিনয় করার জন্য। এর আগে রণবীর সিংয়ের সারকাস এবং ৮৩ ছবিতে কাজের জন্যেও নাকি একটি টাকাও নেননি দীপকা।
অভিনেত্রী বলেছেন, ৮৩তে তিনি বিনা পারিশ্রমিকে কাজ করেছেন কারণ তিনি চেয়েছিলেন সেটা। প্রত্যেক সফল স্বামীর নেপথ্যে যে একজন স্ত্রীর নিঃস্বার্থ আত্মত্যাগ থাকে তাকে সম্মান জানাতেই তিনি এই বিনা পারিশ্রমিকে রণবীর সিংয়ের দুটি ছবিতে বিনা পারিশ্রমিকে কাজ করেছিলেন। আর শাহরুখের ছবিতে বিনা পারিশ্রমিকে কাজের নেপথ্যে রয়েছে তাঁদের নিজেদের সম্পর্ক। শাহরুখের এবং দীপিকা নাকি একে অপরের লাকি চ্যাম। সেকারণেই তিনি শাহরুখের এই ছবিতে অভিনয়ের জন্য কোনও টাকা নেননি। প্রসঙ্গত উল্লেখ্য এর আগে শাহরুখের পাঠান সিনেমায় নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন দীপিকা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications