Jawan: জওয়ান ছবিতে চমকে যাওয়ার মতো ফি শাহরুখের, জানেন কিং খানের ম্যানেজার কত টাকা পান?
জওয়ান ছবিতে শাহরুখ খানের ফি চমকে দেওয়ার মতো। শোনা গিয়েছিল তিনি নাকি ১০০ কোটি টাকা নিয়েছিলেন। জেলর ছবি করার জন্য ১০০ কোটি টাকা নিয়েছেন রজনীকান্ত। এতো বছর অভিনয় করার পর। শাহরুখ খান এই বয়সেই ১০০ কোটি টাকা নিচ্ছেন একটি ছবির জন্য।
ছবির অন্যান্য তারকারাও কম টাকা েনননি। কিন্তু জানেন কি শাহরুখ খানের ম্যানেজার পূজা দদলানি কত টাকা নেন অভিনেতার কাছ থেকে প্রতিমাসে। সেই টাকার অঙ্ক শুনলে চমকে উঠবেন সকলে। শাহরুখ খানের ম্যানেজার পুজো দদলানিকে নিয়ে জল্পনার শেষ নেই।

প্রায় ১০ বছর ধরে শাহরুখের ম্যানেজার হিসেবে কাজ করছেন পূজা। শাহরুখের কাজ সংক্রান্ত সব সিদ্ধান্ত এই পূজাই নিয়ে থাকেন। এমনকী শাহরুখের ব্যক্তিগত জীবনের অনেক সিদ্ধান্ত পূজা নিয়ে থাকেন। আউট ডোর বা ইন্ডোর শাহরুখের সঙ্গে প্রায় সব সময় দেখা যায় তাঁকে। শাহরুখের কোনও ছবি হিট করলে বোনাস হিসেবে মোটা টাকা পান পূজা।
শাহরুখ খানের ম্যানেজার হওয়ার পর তাঁর সম্পত্তির পরিমাণ হয়ে দাঁড়িয়েছে ৪৫ থেকে ৫০ কোটি টাকা। বছরে ৭ থেকে ৯ কোটি টাকা রোজগার করেন তিনি। তাহলেই অনুমান করা যায় প্রতিমাসে কত কোটি টাকা পান শাহরুখ খানের ম্যানেজার। পূজা দদলানি শুধু শাহরুখ খান নয় শাহরুখ পত্নী গৌরী খানেরও অনেক কাজ করেন তিনি। শাহরুখের পরিবারের যেকোনও সমস্যায় পূজা দদলানি পাশে থাকেন।
শাহরুখ-গৌরী খান ছাড়াও শাহরুখের ছেলেমেয়েদের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে পূজার। আরিয়ান, সুহানা এবং আব্রােমর সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে তাঁর। তাই কেবল ম্যানেজার হিসেবেই নয় শাবরুখের পরিবারের লোক হিসেবে কাজ করেন পূজা। সেকারণে পূজা ম্যানেজারের থেকেও বেশি পরিবারের সদস্য।












Click it and Unblock the Notifications