Jawan-র জন্য অ্যাটলির প্রথম পছন্দ ছিলেন না নয়নতারা, কাকে শাহরুখের বিপরীতে চেয়েছিলেন পরিচালক?

বলিউডে জওয়ান দিয়ে ডেবিউ দক্ষিণী তারকা নয়নতারার। প্রথম ছবিতেই কেল্লা ফতেহ। দক্ষিণী তারকা নয়নতারার জাদুতে এতোদিন মগ্ন ছিল গোটা দক্ষিণ ভারত। তামিল তেলুগু ছবিতে দাপিয়ে অভিনয় করেছেন তিনি। এবার বলিউডেও সাড়া ফেলে দিয়েছেন তিনি।

দক্ষিণ ভারতের সেরা অভিনেত্রীদের তালিকায় থাকা নয়নতারা কিন্তু পরিচালক অ্যাটলির পছন্দ ছিলেন না। জওয়ানের জন্য অ্যাটলির প্রথম পছন্দ ছিলেন সামান্থা। কিন্তু সেসময় সমান্থা অ্যাটলির ছবি করতে রাজি হননি। তার কারণ ছিলেন শাহরুখ নিজেই। গত কয়েক বছরে শাহরুখের একটি ছবিও হিট করেনি বক্স অফিসে। সেকারণে শাহরুখের সঙ্গে ছবি করতে রাজি হয়ননি তিনি।

Jawan

অ্যাটলিকে তিনি জানিয়েছিলেন যে সংসারে মন দিতে চান। তাই ছবিতে সময় কমিয়ে দিচ্ছেন তিনি। তারপরে অ্যাটলি তাঁর প্রস্তাব নিয়ে যান নয়নতারার কাছে। নয়নতারা অনেকদিন ধরেই বলিউডে ডেবিউর ভাবনাচিন্তা করছিলেন কিন্তু তেমন কোনও সুযোগ আসছিল না তাঁর কাছে। অ্যাটলির প্রস্তাব আসতেই তিনি রাজি হয়ে গিয়েছিলেন। তারপরেরট ইতিহাস।

বক্স অফিসে বিপুল সাফল্য লাভ করেছে শাহরুখ খানের জওয়ান। বলিউডে একেবারে যোগ্য ডেবিউ পেয়ে গিয়েছেন নয়নতারাও। দক্ষিণী এই তারকার ব্যক্তিগত জীবনও অত্যন্ত বিতর্কিত। ক্রিশ্চান ছিলেন অভিনেত্রী। জন্ম সূত্রে মালায়ালী। ২০১১ সালে তিনি হিন্দু ধর্ম গ্রহন করেন চেন্নাইয়ের আর্য সমাজ মন্দিরে। তাঁর আগের নাম ছিল ডায়ানা মারিয়াম ক্যুরিয়ান। প্রভুদেবার সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। শোনা গিয়েছিল প্রভুদেবার সঙ্গে নাকি লিভ ইন করতেন নয়নতারা। তারপরে তাঁদের সম্পর্কে ভাঙন ধরে। বর্তমানে ভিগনেশ শিবনকে বিয়ে করেছেন নয়নতারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+